Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইডিএফের আকার ৫.২ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক

    এপ্রিল ২৯, ২০২৩ ৫:২৫ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করার লক্ষ্যে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর আকার আরো ২০০ মিলিয়ন ডলার কমিয়ে ৫.২ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক।
    এনিয়ে পাঁচ মাসের ব্যবধানে ৭ বিলিয়ন থেকে কমিয়ে ৫ বিলিয়নে নামিয়ে আনা হয়েছে তহবিলের আকার। গত বছরের ডিসেম্বরে ইডিএফের আকার ৭ বিলিয়ন থেকে কমিয়ে ৬ বিলিয়ন ডলার হয়। পরে ধীরে ধীরে সেটি কমিয়ে ৫.২ বিলিয়নে নিয়ে আসা হয়।  

    কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইডিএফ- এর আকার কমানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার শর্ত হিসেবে, চলতি বছরের জুন নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভকে ২৪ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে। ইতোমধ্যে আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, রফতানিতে সেভাবে প্রবৃদ্ধি নেই। এক্ষেত্রে ইডিএফ ঋণের পরিসর কমানো ছাড়া নেট রিজার্ভ বাড়ানোর অন্য উপায় সীমিত কেন্দ্রীয় ব্যাংকের কাছে।

    ধারাবাহিকভাবে রফতানি উন্নয়ন তহবিলের পরিসর আরো কমিয়ে নিয়ে আসা হবে মন্তব্য করে তারা বলেন, জুনে এটা আরো কমানোর পরিকল্পনা রয়েছে।

    এদিকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-র চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন বলেন, ইডিএফের সাম্প্রতিক আকার কমানোর তেমন প্রভাব পড়বে না ব্যাংকের বৈদেশিক মুদ্রার তারল্যে। আগের মাসগুলোর চেয়্যে ব্যাংকগুলোতে তারল্য পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি জানান, জুলাইয়ে পরিস্থিতির আরো উন্নতি হবে।

    কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেছেন, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর নস্ট্রো একাউন্টে ৩.৫ বিলিয়ন ডলার রয়েছে।

    ইডিএফের ওপর চাপ কমাতে এই তহবিল থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদহার বৃদ্ধি, একক গ্রাহকের ঋণসীমা কমিয়ে আনা এবং রফতানি আয় দেশে না আনলে নতুন করে ঋণ না দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

    এছাড়া, আগে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার ঋণ নেওয়া গেলেও, এখন তা কমিয়ে সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার করা হয়েছে। ঋণের সুদহার ধাপে ধাপে বাড়িয়ে ৪.৫ শতাংশ করা হয়েছে।
    কেন্দ্রীয় ব্যাংকের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা ঋণ পরিশোধের সময়সীমাও কমিয়ে আনার চেষ্টা করছেন, বর্তমানে ঋণগ্রহীতারা পরিশোধের জন্য ৬ থেকে ৯ মাস পর্যন্ত সময় পান। পরিশোধিত অর্থের ২০ থেকে ৩০ শতাংশ রিজার্ভে যোগ হয় বলেও জানান তিনি।

    কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নীতি অনুসারে, যেসব রফতানিকারক ইডিএফ থেকে ঋণ নেওয়ার পর দেশে রফতানি আয় প্রত্যাবাসন করছেন না, তারা এ তহবিল থেকে নতুন ঋণ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।  

    আইএমএফের শর্ত অনুসারে, ইডিএফের মতোন বিশেষ তহবিলগুলোকে বাদ রেখেই দেশের প্রকৃত মুদ্রা রিজার্ভের হিসাব করতে হবে। তাই আগামী জুলাই থেকে গ্রস ও নেট দুই পদ্ধতিতেই রিজার্ভের তথ্য প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে গ্রস রিজার্ভ রয়েছে প্রায় ৩১ বিলিয়ন ডলার। আর নেট রিজার্ভ হলো ২০ বিলিয়ন ডলার।

    অকা/ব্যাংখা/সকাল, ২৯ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ইডিএফের আকার ৫.২ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.