Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইস্পাত খাতে শেয়ারের লেনদেন কম হওয়ায় বিপাকে বিনিয়োগকারীরা

    অক্টোবর ১৫, ২০২৩ ৪:৩৬ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানির মধ্যে ভালো ও বড় প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দেয়। এ খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলো নিয়মিত লভ্যাংশ দেয় না। এমন পার্থক্য থাকলেও পুঁজিবাজারে কোম্পানিগুলোর শেয়ারের তেমন লেনদেন হয় না। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা বিপাকে আছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানির রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম), এসএস স্টিল লিমিটেড, অ্যাপোলো ইস্পাত লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড ছোট ও দুর্বল প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো নিয়মিত লভ্যাংশ দেয় না। এমন পার্থক্য থাকলেও পুঁজিবাজারে কোম্পানিগুলোর শেয়ারের তেমন লেনদেন হয় না। গত বৃহস্পতিবার ইস্পাত খাতের তিন কোম্পানির কোনো শেয়ারই লেনদেন হয়নি। বাকিগুলোর মধ্যে চারটির লেনদেন হয়েছে নামমাত্র। শুধু একটি কোম্পানির শেয়ার লেনদেন ছিল উল্লেখযোগ্য।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওই দিনের লেনদেন বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) কোন শেয়ার লেনদেন হয়নি। বিএসআরএম লিমিটেডের মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৮৬ লাখ। একই মালিকানার আরেক প্রতিষ্ঠান  বিএসআরএম স্টিল লিমিটেডের মোট ৩৭ কোটি ৬০ লাখ শেয়ার সংখ্যার বিপরীতে মাত্র ৩৯টি শেয়ারের মালিকানা বদল হয়েছে। একইভাবে অবস্থা জিপিএইচ ইস্পাত লিমিটেডের। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি আট লাখ। এর বিপরীতে সারা দিনে মাত্র ৪১০টি শেয়ারের মালিকানা হাতবদল হয়।

    এদিকে আরএসআরএমে শেয়ারের মালিকানা বদল হয় ৫৩ হাজার ৭৮৫টি। আর প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ১২ লাখ। এসএস স্টিলের ১৮০টি শেয়ার হাতবদল হলো। অথচ এসএস স্টিলের মোট শেয়ার সংখ্যা ৩২ কোটি ৮৬ লাখ। বন্ধ অ্যাপোলো ইস্পাতের মোট শেয়ার সংখ্যা ৪০ কোটি ১৩ লাখ। এ কোম্পানিটির কোন শেয়ারও লেনদেন হয়নি। এস আলম কোল্ড রোলড স্টিলের মোট শেয়ার ৯ কোটি ৮৪ লাখ। অথচ গত বৃহস্পতিবার এ কোম্পানিরও কোন শেয়ারের মালিকানা বদল হয়নি। এছাড়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমের মাত্র এক হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়। অথচ ডমিনেজের শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। আর এসব কোম্পানির সাধারণ বিনিয়োগকারীরা গত এক বছরের বেশি সময় ধরে বিনিয়োগকৃত আটকে আছে। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা বিপাকে আছে।  

    ইস্পাত খাতের একাধিক কোম্পানিতে বিনিয়োগকারী এমএ কাদের শেয়ার বিজকে বলেন, ফ্লোর প্রাইসের কারণে বাজারের অধিকাংশ শেয়ারের লেনদেন হচ্ছে না। ফলে আমরা ভালো কোম্পানির শেয়ারে আটকে আছি।

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেয়ার বিজকে বলেন, পুঁজিবাজারের শেয়ারের লেনদনে হবে- এটা স্বাভাবিক। কিন্তু কভিডকালে বিএসইসি একটা নিয়ম করেছে, যা সবার জন্য গলাকাটা হয়েছে। যদিও বাজারের শেয়ারের লেনদেন কমে হবে তা কোম্পানির পরিচালকদের ওপর নির্ভর করে না। এটা বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে।

    অকা/পুঁবা/ সকাল, ১৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ৫ মাসে লেনদেন ভারসাম্যে ঘাটতি সাড়ে ৫ বিলিয়ন ডলার অর্থনীতি ইস্পাত খাতে শেয়ারের লেনদেন কম হওয়ায় বিপাকে বিনিয়োগকারীরা পুঁজিবাজার শেয়ার শেয়ারবাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    সূচকের পতনে ডিএসই, কমেছে লেনদেনও

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    শেয়ার বাজারে বিদেশিদের দ্বিমুখী চিত্র

    শেয়ার বাজারে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, আসছে নতুন কাঠামো

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.