Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    জুলাই ৭, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিনিধি> 

    উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের কৃষিভিত্তিক উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি কার্যক্রমে অর্থায়নের মাধ্যমে এ অঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    সোমবার (৭ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক তহবিল পরিচালনার নীতিমালা প্রকাশ করে। ৬০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় গঠিত এই বিশেষ তহবিলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।

    নীতিমালা অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে এ তহবিলের অর্থ পাবে। আর গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

    তহবিলের অর্থ চারটি খাতে বিতরণ করা হবে। এর মধ্যে কৃষি উৎপাদনে ১৫ শতাংশ, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে ৩৫ শতাংশ, কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে ৩৫ শতাংশ এবং কৃষিপণ্য রপ্তানিতে ১৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

    ঋণের সর্বোচ্চ সীমাও খাতভেদে নির্ধারণ করা হয়েছে। কৃষি উৎপাদন খাতে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা, সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নে ৪০ কোটি টাকা, কৃষিভিত্তিক শিল্প ও প্রক্রিয়াজাতকরণে ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। প্রকল্পের প্রয়োজন বিবেচনায় ব্যাংকগুলো এই সীমা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো বা কমানোর সুযোগ পাবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উত্তরাঞ্চল দেশের অন্যতম প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড চেইন, প্রক্রিয়াজাত শিল্প ও বাজারজাতকরণ অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের কৃষি সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। নতুন এই তহবিলের মাধ্যমে কৃষিপণ্যের মূল্য সংযোজন, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, রপ্তানি সম্প্রসারণ এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে গতি আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পন্ন করার পর দেশের সব তফসিলি ব্যাংক এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ বিতরণ করতে পারবে। তবে এই তহবিলের অর্থ শুধুমাত্র নতুন ঋণ হিসেবে বিতরণ করা যাবে; পুরোনো ঋণ সমন্বয় বা খেলাপি ঋণ নিয়মিত করতে এটি ব্যবহার করা যাবে না।

    সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

    অর্থনৈতিক অঞ্চল ঋণ কেন্দ্রীয় ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.