Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    জুন ২৪, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণUpdated:জুন ২৪, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে পরিমাণ ঋণ ছাড় হয়েছে, তার প্রায় ৯০ শতাংশই ব্যয় হয়েছে পূর্বে নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধে। একই সঙ্গে নতুন ঋণের প্রতিশ্রুতি এবং অর্থছাড়—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জুলাই-মে সময়ের বৈদেশিক ঋণসংক্রান্ত সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে বাংলাদেশ বৈদেশিক ঋণ হিসেবে পেয়েছে ৪৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। বিপরীতে পুরোনো ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হয়েছে ৪১৩ কোটি ২৩ লাখ ডলার। ফলে মোট প্রাপ্ত ঋণের মাত্র ৪৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার নিট হিসাবে অবশিষ্ট রয়েছে। অর্থাৎ ছাড় হওয়া বৈদেশিক ঋণের ৮৯ দশমিক ২৮ শতাংশই ঋণ পরিশোধে চলে গেছে।

    নতুন ঋণ প্রতিশ্রুতির ক্ষেত্রেও গতি কমেছে। চলতি অর্থবছরের ১১ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৪২২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলারের ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার কম। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৫৬০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার।

    সবচেয়ে বেশি পতন দেখা গেছে অনুদান প্রতিশ্রুতিতে। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে অনুদান প্রতিশ্রুতি এসেছে মাত্র ১৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩৮ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার।

    ঋণের অর্থছাড়েও উল্লেখযোগ্য সংকোচন ঘটেছে। চলতি অর্থবছরের ১১ মাসে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ৪৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৩ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার কম। গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ৫৬০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার।

    অর্থনীতিবিদদের মতে, গত এক দশকে নেওয়া বড় বড় অবকাঠামো প্রকল্প ও উচ্চমূল্যের বৈদেশিক ঋণের অনেকগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় এখন ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে। ফলে নতুন ঋণ আসলেও তার বড় অংশ পুরোনো দায় পরিশোধেই ব্যয় হচ্ছে।

    চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল মিলিয়ে মোট পরিশোধ হয়েছে ৪১৩ কোটি ২৩ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩৭৮ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এক বছরে ঋণ পরিশোধ বেড়েছে ৩৪ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮৩৯ কোটি ৭৮ লাখ টাকার সমপরিমাণ।

    এর মধ্যে সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৪৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার, যা আগের বছরের একই সময়ের ১৪০ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলারের তুলনায় বেশি। অন্যদিকে আসল ঋণ পরিশোধও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরে আসল পরিশোধ করা হয়েছে ২৬৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৩৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার।

    সার্বিক পরিস্থিতি ইঙ্গিত করছে, বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল উন্নয়ন অর্থায়নের মডেল এখন নতুন বাস্তবতার মুখোমুখি। একদিকে নতুন ঋণের প্রবাহ কমছে, অন্যদিকে পুরোনো ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে। ফলে বৈদেশিক অর্থায়নের নিট সুবিধা সংকুচিত হচ্ছে, যা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

    সর্বশেষ হালনাগাদ 12 minutes আগে

    অর্থছাড় ঋণ ঋণের সুদ পরিশোধ

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    ঋণ নয়; বিকল্প অর্থায়নের কথা ভাবছে সরকার

    রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    রফতানি বাজারে সাফল্য-সংকটের দ্বৈত চিত্র

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    ইস্টার্ন হাউজিং কর্মকর্তার চার দিনের রিমান্ড

    হরমুজ প্রণালি: অবশেষে মুক্ত ‘বাংলার জয়যাত্রা’

    ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?

    আপাতত তোলা হচ্ছে না সালমান শাহর লাশ

    ক্লোসাকে ছুঁয়ে মেসি-রোনালদোকেও ছাড়ালেন এমবাপে

    জর্ডানকে হারিয়ে আশা বাঁচাল আলজেরিয়া

    মাদকের ভয়াবহ বিস্তার: প্রয়োজন কঠোর সিদ্ধান্ত

    বিশ্বকাপের মাঠে নাইকি-অ্যাডিডাসের কোটি ডলারের লড়াই

    গ্রিন টিভির নির্বাহী পরিচালক আলম রায়হান

    চ্যানেল এস এ সংবাদ বিভাগের নেতৃত্বে রেজোয়ানুল হক

    দেশে গণমাধ্যমের সংখ্যা প্রায় দুই হাজার: তথ্যমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.