Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এনবিআর রাজস্ব তথ্যের অমিল সমন্বয়ে সভা ডেকেছে

    আগস্ট ৩০, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ থেকে২৮ আগস্ট পাঠানো এক চিঠিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক আহরিত রাজস্বের সঙ্গে আইবাস++, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যের সমন্বয়বিষয়ক সভা আহ্বান করা হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর বেলা ৩টায় এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এনবিআরের রাজস্ব আহরণ তথ্যের সঙ্গে আইবাস++, সিজিএ এবং বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যের মধ্যে পার্থক্য পরিলতি হয়েছে। এতে নীতিনির্ধারণী তথ্য-উপাত্ত প্রস্তুতিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যের সামঞ্জস্য বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভাটি অনুষ্ঠিত হবে।

    ৩০ জুলাই ‘রিজার্ভ-রফতানির পর রাজস্ব আয়ের হিসাবেও বড় অসংগতি’ শিরোনামে প্রতিবেদন বলা হয়, বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে সরকারের রাজস্ব আহরণে। বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে সরকারের রাজস্ব আহরণের ল্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরে তা কমিয়ে নির্ধারণ করা হয় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। এ লক্ষ্যের বিপরীতে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে বলে দাবি করছে এনবিআর।

    সংস্থাটির হালনাগাদ এ পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী অর্থ বছরে রাজস্ব আহরণ হয়েছে সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় ২৭ হাজার ৪৩৮ কোটি টাকা কম। আর অর্থ মন্ত্রণালয়ের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) হিসাবে গত অর্থ বছরে দেশে রাজস্ব আহরণ হয়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার ২৮২ কোটি টাকা। সে অনুযায়ী এনবিআর ও সিজিএর রাজস্ব আহরণের তথ্যে পার্থক্য ৯৭ হাজার ২৮০ কোটি টাকার বেশি। উভয় হিসাবেই দেখা গেছে, রাজস্ব আহরণে গত অর্থ বছরে সরকারি লক্ষ্যের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেঁধে দেয়া ল্যও পূরণ করা সম্ভব হয়নি।

    তখন এনবিআর থেকে কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউজগুলোয় চিঠি পাঠানো হয় এ গরমিলের তথ্য খুঁজে বের করতে। এনবিআর থেকে তখন জানানো হয়, গরমিল রয়েছে কিনা সে বিষয়ে ৭ আগস্ট আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। তারপর ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সেটি আর সম্ভব হয়নি।

    ১৪ আগস্ট এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। ১৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমাদের ইমেজ সংকট আছে যে আমরা তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারি না। বাংলাদেশ ব্যাংক বা অডিট অধিদপ্তরের সঙ্গে আমাদের তথ্যে গরমিল দেখা যায়। এখন থেকে এ বৈষম্য দূর করা হবে। আইবাসের তথ্য প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে সমন্বিত তথ্য পরিবেশন করা হবে। রাজস্ব আহরণের একটাই ফিগার হবে। সেটা হলো আইবাস ফিগার। ●

    অকা/শিবা/ফর/সন্ধ্যা/৩০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এনবিআর রাজস্ব

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    হুমকিতে বিনিয়োগ ও কর্মসংস্থান
    আন্ডার-ইনভয়েসিংয়ের চাপে কাগজ শিল্প

    কমলো সোনা ও রুপার দাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.