Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের স্বস্তির জয়

    জুন ১৭, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণUpdated:জুন ১৭, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    প্রথমার্ধে সেনেগাল ভয় ধরিয়ে দিয়েছিল। আর একটু হলেই গোল পেতে পারতো তারা। ফিরে আসার সম্ভাবনা ছিল ২০০২ বিশ্বকাপে হারের দুঃসহ স্মৃতি। কিন্তু এমবাপ্পে–ওলিসরা তা হতে দেননি। এমবাপ্পের রেকর্ডের দিনে উত্তর আমেরিকা বিশ্বকাপে ফ্রান্স ৩-১ গোলে সেনেগালকে হারিয়ে দারুণ সূচনা করেছে। এমবাপ্পে করেছেন একাই দুই গোল।

    মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছিলেন। সমস্বরে ‘ওলে, ওলে, ওলে’ ধ্বনি দিচ্ছিলেন। সবকিছুই যেন ফ্রান্সের জন্য। কিন্তু এমবাপ্পেরা প্রথমার্ধে সমর্থকদের মন জয় করতে পারেননি। বরং সেনেগাল আর একটু হলেই লিড পেতে পারতো। বিশ্বকাপ ফুটবলে দুই দলের প্রথমার্ধ তাই গোলশূন্য সমতায় শেষ হয়েছে।

    গ্রুপ ‘আই’-এর ম্যাচে ৪-২-৩-১ ছকে খেলছে ফ্রান্স। আক্রমণে এগিয়ে ছিল দেশমের দল। তবে ক্লিয়ার কোনো সুযোগ বের করতে পারেনি। এমবাপ্পে ছিলেন কিছুটা নিজের ছায়া হয়ে।

    ম্যাচের ১০ ও ১৩তম মিনিটে এমবাপ্পে সুযোগ পেয়েছিলেন। কিন্তু পোস্টে শট নেওয়ার আগেই সেনেগালের ডিফেন্ডাররা ক্লিয়ার করেন। রিয়াল মাদ্রিদের তারকাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। কুলিবালি ও ক্রেপিন দিয়াতা ভালোই মার্কিং করে রেখেছেন।

    দেম্বেলেও চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। ১৮ মিনিটে দেম্বেলের শট দিয়াতা ক্লিয়ার করে পোস্টের দিকে বল যেতে দেননি। সেনেগাল প্রতি আক্রমণ থেকে সিংহের মতো গর্জে উঠেছে।

    ২৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে সেনেগাল আর একটু হলেই গোল পেতে পারতো। সতীর্থের দারুণ এক পাস থেকে বক্সে ঢুকে নিকোলাস জ্যাকসনের শট পোস্টের নিচে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল পাওয়া হয়নি সেনেগালের। শুধু তাই নয়, বল পোস্টে লেগে আবার গোলরক্ষকের পায়ে লেগে গোললাইন পর্যন্ত এসে থেমে যায়।

    ৬৪ মিনিটে ওলিসের দারুণ এক পাস থেকে এমবাপ্পে ফাঁকায় থেকে শট নিতে পারেননি।

    দুই মিনিট পর ফ্রান্স অবশেষে গোলের দেখা পায়। ওলিসের পাসে ডান পায়ে এমবাপ্পে মেন্দিকে পরাস্ত করেন।

    ৬৬ মিনিটে ফ্রান্স অবশেষে গোলের দেখা পেল। ওলিসের পাসে ডান পায়ে এমবাপ্পে দারুণ ফিনিশে মেন্দিকে পরাস্ত করেন। এতে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    এরই সঙ্গে ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৫৬ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসালেন তিনি।

    বিশ্বকাপেও এমবাপ্পের গোলসংখ্যা ঈর্ষণীয়। ফ্রান্সের জার্সিতে তার ৫৭ গোলের ১২টিই এসেছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ছুঁতে এমবাপ্পের দরকার আর মাত্র তিনটি গোল।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এমবাপ্পে ফ্রান্স বিশ্বকাপ সেনেগাল

    এই বিষয়ে আরও সংবাদ

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.