Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জুলাই ১০, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিনিধি>

    ২০২৬-২০২৯ মেয়াদের আমদানি নীতি আদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন নীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলসির (লেটার অব ক্রেডিট) পাশাপাশি সেলস কনট্রাক্টের মাধ্যমে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা, প্রবাসীদের বিনিয়োগ সহজীকরণ এবং ডিজিটাল কাস্টমস ব্যবস্থাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, দ্য ইমপোর্টস অ্যান্ড এক্সপোর্টস (কন্ট্রোল) অ্যাক্ট, ১৯৫০ অনুযায়ী প্রতি তিন বছর পরপর আমদানি নীতি প্রণয়ন করা হয়। ২০২৪ সালের ৩০ জুন আগের নীতির মেয়াদ শেষ হলেও নতুন নীতি কার্যকর না হওয়া পর্যন্ত সেটিই বহাল ছিল। এবার ২০২৬-২০২৯ মেয়াদের নতুন নীতির অনুমোদন দেওয়া হয়েছে।

    নতুন নীতিতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এলসির পাশাপাশি সেলস কনট্রাক্টের মাধ্যমে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ওপেন অ্যাকাউন্ট এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতি ব্যবহারের সুযোগও থাকবে।

    বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও পুনঃরপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ফ্রি ট্রেড জোন এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ প্রতিষ্ঠার বিধান যুক্ত করা হয়েছে। সরকারের মতে, এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বাড়বে, রপ্তানি সম্প্রসারিত হবে, আধুনিক সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে এবং শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ আরও সহজ হবে।

    রপ্তানি বহুমুখীকরণ ও উচ্চ মূল্যসংযোজন শিল্পের বিকাশে বিভিন্ন খাতে ফ্রি অব কস্ট (এফওসি) ভিত্তিতে কাঁচামাল ও উৎপাদন উপকরণ আমদানির সুবিধাও সম্প্রসারণ করা হয়েছে।

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিতে কোডেক্স স্ট্যান্ডার্ড, ফিট ফর হিউম্যান কনজাম্পশন, মেলামিন-ফ্রি এবং হরমোন গ্রোথ প্রোমোট্যান্ট (এইচজিপি)-মুক্ত খাদ্যপণ্যের আন্তর্জাতিক মান অনুসরণের বিধান যুক্ত করা হয়েছে।

    প্রথমবারের মতো আমদানি নীতিতে ‘প্রবাসী বাংলাদেশি’-এর সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের জন্য ক্যাপিটাল মেশিনারি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি আধুনিক আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতি ব্যবহারের সুযোগ বাড়িয়ে দেশে বিনিয়োগে প্রবাসীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্ট (টিএফএ) বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত আমদানি পণ্য খালাস, ঝুঁকিভিত্তিক কাস্টমস নিয়ন্ত্রণ, পোস্ট ক্লিয়ারেন্স অডিট, অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও), ইলেকট্রনিক লাইসেন্স ও পারমিট, অনলাইন সনদ এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ ছাড়া জনস্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় আন্তর্জাতিকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর প্রমাণিত কয়েকটি কীটনাশকের আমদানি নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা হয়েছে।

    পাশাপাশি প্রাণিসম্পদের জেনেটিক উন্নয়ন ও গবেষণায় সহায়তা দিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের পূর্বানুমোদন সাপেক্ষে স্পেসিফিক প্যাথোজেন-ফ্রি (এসপিএফ) এবং বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই)-মুক্ত গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সিমেন গবেষণার উদ্দেশ্যে আমদানির সুযোগ রাখা হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, নতুন আমদানি নীতি কার্যকর হলে ব্যবসা পরিচালনা সহজ হবে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

    সর্বশেষ হালনাগাদ 1 month আগে

    আমদানি এলসি রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.