Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৬ বৈশাখ, ১৪৩৩ | ২৯ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এ বছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বৃদ্ধি

    মে ৬, ২০২৪ ৩:০৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯২ দশমিক ২৩ শতাংশ রাজস্ব আহরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে লক্ষ্যমাত্রার বিপরীতে কাস্টমস থেকে ৮৯ দশমিক ১১ শতাংশ, মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ৯৫ দশমিক ৮৬ শতাংশ এবং আয়কর থেকে ৯০ দশমিক ৯৫ শতাংশ আয় হয়েছে।

    গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে কাস্টমসে ১০ দশমিক ২১ শতাংশ, ভ্যাটে ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং আয়করে ১৯ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুমিন।

    এনবিআরের দেয়া তথ্যমতে, চলতি অর্থবছরের রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে জুলাই-মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা ২ লাখ ৮১ হাজার ৭৪৫ কোটি টাকা, যার বিপরীতে আয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৬৬ কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৯২ দশমিক ২৩ শতাংশ।

    এনবিআর জানায়, মার্চে আমদানি শুল্ক থেকে ৩ হাজার ৫৬৩ কোটি ৫৭ লাখ টাকা, মূল্য সংযোজন কর (আমদানি পর্যায়ে) ৩ হাজার ৯৮৩ কোটি ৩ লাখ, সম্পূরক শুল্ক (আমদানি পর্যায়ে) ১ হাজার ১৪২ কোটি ৩৭ লাখ টাকা আয় করা হয়। মার্চ মাসে রফতানি শুল্ক আয় হয়নি। মার্চে আবগারি শুল্ক ২০৪ কোটি ৭৮ লাখ, মূল্য সংযোজন কর (স্থানীয় পর্যায়ে) ৮ হাজার ১০২ কোটি ৭৭ লাখ, সম্পূরক শুল্ক (স্থানীয় পর্যায়ে) ৩ হাজার ৬৮৯ কোটি ৯১ লাখ ও অন্যান্য খাতে (স্থানীয় পর্যায়ে) ৯৫ কোটি ৩৬ লাখ টাকা আয় করা হয়। মার্চে টার্নওভার ট্যাক্স আদায় হয়নি। মার্চে আয়কর থেকে ১২ হাজার ৩৯৮ কোটি ৯ লাখ ও ভ্রমণ কর থেকে ১৯১ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব আয় করা হয়।

    এদিকে জুলাই থেকে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক থেকে ২৯ হাজার ৫৮৯ কোটি ৮১ লাখ টাকা, মূল্য সংযোজন কর (আমদানি পর্যায়ে) ৩৬ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ, সম্পূরক শুল্ক (আমদানি পর্যায়ে) ৮ হাজার ৫৬৪ কোটি ৪১ লাখ টাকা আয় করা হয়। মার্চ পর্যন্ত রফতানি শুল্ক আয় করা হয় মাত্র ৩ লাখ টাকা। এ নয় মাসে আবগারি শুল্ক ৪ হাজার কোটি ৫২ লাখ, মূল্য সংযোজন কর (স্থানীয় পর্যায়ে) ৬৮ হাজার ৪৭৭ কোটি ২৫ লাখ, সম্পূরক শুল্ক (স্থানীয় পর্যায়ে) ২৭ হাজার ৫৬৯ কোটি ১২ লাখ ও অন্যান্য খাতে (স্থানীয় পর্যায়ে) ৭৪৬ কোটি ৯৯ লাখ টাকা আয় করা হয়। মার্চ পর্যন্ত টার্নওভার ট্যাক্স আয় হয়েছে মাত্র ৩৮ লাখ টাকা। মার্চ পর্যন্ত আয়কর থেকে ৮৩ হাজার ২৮৪ কোটি ৪২ লাখ ও ভ্রমণ কর থেকে ১ হাজার ৬১৬ কোটি ৬৪ লাখ টাকার রাজস্ব আয় করা হয়।

    অকা/রাজস্ব আদায়/ফর/সকাল, ০৫-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আয়কর এনবিআর বৃদ্ধি লক্ষ্যমাত্রা

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজি ইতালি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজি ইতালি

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.