Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কর্মসংস্থান কমেছে উৎপাদন খাতে

    মে ২৯, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০১৭-২০২২ সময়ে এ খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল ঋণাত্মক (-২.২ শতাংশ)। যেটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ভালো খবর নয়। ২৯ মে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কে ‘শিল্পায়ন ও রফতানিভিত্তিক পোশাকশিল্প’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন বক্তারা।

    অনুষ্ঠানে ড. রুশিদান ইসলাম বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাক শিল্প। কিন্তু এ শিল্পে ধারাবাহিকভাবে নারী কর্মজীবীর সংখ্যা কমছে। বিবাহিত নারী কর্মীর সংখ্যা ব্যাপক হারে কমেছে। এটি পোশাকশিল্পের জন্য ভালো খবর নয়। পোশাকশিল্পে কর্মসংস্থান সৃষ্টির হারও কমছে। ১৯৯৯ থেকে ২০০১-০২ সময়ে শিল্পে কর্মনিয়োজন বৃদ্ধির বার্ষিক হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। যেটি ২০০১-০২ থেকে ২০০৫-০৬ অর্থ বছরে বেড়ে দাঁড়ায় ৭ দশমিক শূন্য ৮ শতাংশে। ২০০৫-০৬ থেকে ২০১১ পর্যন্ত বার্ষিক কর্মনিয়োজন বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ২৪ শতাংশ। আর ২০১১ থেকে ২০১৮ সময়ে এ হার কমে দাঁড়ায় ১ দশমিক ২৩ শতাংশ।

    ড. রুশিদান ইসলাম বলেন, শ্রমশক্তি জরিপের তথ্যমতে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতে ২০১৭-২০২২ পর্যন্ত সময়ে কর্মসংস্থান বৃদ্ধির হার ঋণাত্মক (-২.২ শতাংশ)। অথচ ২০১০-২০১৭ সময়ে ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। কর্মসংস্থান কমার কারণ হিসেবে তিনি বলেন, কভিড একটি বড় ধাক্কা হয়ে এসেছিল। সে সময় অনেকেই চাকরি হারান, অনেক কারখানা বন্ধ হয়ে যায়। আবার এ খাতে প্রকৃত মজুরি বাড়েনি, বৈষম্য বেড়েছে। এটিও একটি কারণ।

    সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন বলেন, আগামী বছর আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি। গার্মেন্টস শিল্পের মালিকরা শঙ্কায় আছেন যে তারা বৈদেশিক বিভিন্ন সুবিধা কম পাবেন সেজন্য। তারা সরকারের কাছে প্রণোদনা চান; সরকারের পে প্রণোদনা দেয়া সম্ভব নয়। এলডিস্ িগ্রাজুয়েশনেও যেন শিল্পটিতে কোনো ধাক্কা না আসে সেজন্য সরকার তিনটি কমিটি গঠন করেছে। এর একটি কমিটি কাজ করবে বিভিন্ন দেশের সঙ্গে নেগোসিয়েশনের জন্য। এরই মধ্যে জাপানের সঙ্গে আলোচনা করেছে কমিটিটি। ২০২৪ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কথা ছিল, এটি পোশাকশিল্পের ব্যবসায়ীরা জানতেন। তাহলে তারা প্রস্তুতি নিলেন না কেন? আমাদের দেশ একটি শিল্পের ওপর অধিক নির্ভরশীল। অন্য শিল্প কেন দাঁড়াতে পারছে না? গার্মেন্টস শিল্পের বিকল্প এতদিনেও তৈরি করতে না পারাটা হতাশাজনক। ●

    অকা/শিবা/ফর/রাত/২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.