Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কাস্টমস আইনের সঠিক বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংশোধন চায় এফবিসিসিআই

    মে ২৮, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণUpdated:মে ২৮, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসসহ কাস্টমস ব্যবস্থাপনা সহজ করতে শতভাগ অটোমেশন বাস্তবায়ন, কাস্টমস আইনের সঠিক বাস্তবায়ন এবং আইনে প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য এফবিসিসিআই।

    ২৬ মে এফবিসিসিআই এর মতিঝিল কার্যালয়ে কাস্টমস আইন ২০২৩ বাস্তবায়ন উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এই অনুষ্ঠানটি আয়োজন করে এফবিসিসিআই ও এনবিআর।

    এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশে ব্যবসার পরিবেশ সহজ করা এবং ব্যবসার ব্যয় কমাতে কাস্টমস আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি নতুন কাস্টমস আইন ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিতকরণে বড় ভূমিকা রাখবে।’ পণ্যের এইচএস কোড, ডিকেয়ারেশন এবং কাস্টমস সংক্রান্ত নানা জটিলতার কারণে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। এমন অবস্থায় কাস্টমস ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। ‘আইন যত সুন্দরই হোক না কেন, সেটির সঠিক বাস্তবায়ন না হলে সুফল মিলবে না। কাস্টমস আইন বাস্তবায়নের আগে কর্মশালায় উঠে আসা বেসরকারি খাতের প্রস্তাবগুলো বিবেচনা করে দেখতে এনবিআরকে আহ্বান জানাই। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে আইনটি বাস্তবায়ন করা হলে ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি গতিশীল হবে বলে আমার বিশ্বাস।’

    এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে আইনটির বাস্তবায়ন শুরু হয়ে যাবে। সময়ে সময়ে প্রয়োজনে আইন সংশোধন হয়। তথ্য সহজ করা আমিও পছন্দ করি। এখানে আমরা আরো বেশি করে কাজ করব। ওয়েবসাইটেও আমরা কিছু তথ্য শেয়ার করব, যাতে অ্যানালাইসিস করে উদ্যোক্তারা সিদ্ধান্ত নিতে পারেন। প্রয়োজনে আমরা প্রশিণেরও আয়োজন করব।’

    এ সময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাস্টমস আইন ২০২৩ সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার রাখা এবং সচেতন হওয়ার পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। কাস্টমস কর্মকর্তাদের নামে ঢালাওভাবে অভিযোগ না দিয়ে লিখিত আকারে সুস্পষ্ট অভিযোগ এনবিআরকে জানানোর আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি শমী কায়সারসহ এফবিসিসিআইয়ের পরিচালক, সাবেক পরিচালক, এনবিআরের কর্মকর্তারা ও ব্যবসায়ী নেতারা। ●

    অকা/শিবা/ফর/রাত/ ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এফবিসিসিআই কাস্টমস

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.