Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা

    জুন ১৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণUpdated:জুন ১৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    বাংলাদেশ কৃষিখাতে উচ্চ অগ্রাধিকার দিয়ে মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ বরাদ্দ দিলেও সাম্প্রতিক বছরগুলোতে কৃষি প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে। একই সঙ্গে দুর্বল হয়েছে উৎপাদনশীলতা এবং উচ্চমূল্যের কৃষিপণ্যের বহুমুখীকরণও থমকে গেছে। এমন পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা অর্জনে কৃষিখাতে সরকারি ব্যয়ের ধরনে বড় ধরনের পরিবর্তনের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

    সোমবার (১৫ জুন) রেপারপাসিং এগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশ’স এগ্রিফুড সিস্টেম শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংক এই তথ্য জানিয়েছে।

    সংস্থাটি বলছে, দেশের মানুষের খাদ্য চাহিদায় ফলমূল, শাকসবজি, আমিষ ও প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝোঁক বাড়লেও কৃষিখাতের সরকারি ব্যয়ের একটি বড় অংশই চলে যাচ্ছে সার ভর্তুকি এবং ধান চাষের সহায়তায়। বিপরীতে গবেষণা, পরামর্শ সেবা, সেচ, বাজারের সহজলভ্যতা এবং জলবায়ু সহনশীলতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতগুলো প্রয়োজনীয় তহবিল পাচ্ছে না, যা কৃষকের উৎপাদনশীলতা ও আয় বাড়ানোর জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে সার ভর্তুকি হলো কৃষি সহায়তার সবচেয়ে বড় খাত, যা কৃষি মন্ত্রণালয়ের মোট বাজেটের প্রায় ৮০ শতাংশ গ্রাস করছে। এই ভর্তুকি কৃষকদের উৎপাদন ধরে রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করলেও এর সুবিধা সমবণ্টন হচ্ছে না। যেহেতু ভর্তুকির পরিমাণ সার ক্রয়ের পরিমাণের ওপর নির্ভর করে, তাই বড় জমির মালিক বা ধনী কৃষকরাই এর সিংহভাগ সুবিধা পাচ্ছেন। দেশের শীর্ষ ২০ শতাংশ জমির মালিক মোট সার ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা ভোগ করছেন, পক্ষান্তরে তলানির ৪০ শতাংশ দরিদ্র কৃষক পাচ্ছেন মাত্র ১৫ শতাংশ সুবিধা।

    এছাড়া দেশের কৃষকদের মধ্যে সার ব্যবহারের ক্ষেত্রে তীব্র ভারসাম্যহীনতা দেখা গেছে। মাত্র ৫ শতাংশ কৃষক সুষম মাত্রায় সার ব্যবহার করছেন। এই ভারসাম্যহীনতা দূর করা গেলে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব এবং এটি উৎপাদনশীলতা বৃদ্ধির একটি বড় সুযোগ হতে পারে।

    বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, বাংলাদেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে জলবায়ু ঝুঁকি, মানুষের খাদ্য তালিকায় পরিবর্তন, সংকুচিত রাজস্ব খাত এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সারের দাম ও সরবরাহে বিঘ্ন ঘটার মতো বিষয়গুলো বর্তমান নীতি ও ব্যয়ের ঘাটতিগুলোকে সামনে এনেছে। তবে আশার কথা হলো, এর একটি স্পষ্ট সমাধান রয়েছে। কৃষি সহায়তার আধুনিকায়ন এবং উচ্চ-রিটার্ন দেয় এমন বিনিয়োগে ধীরে ধীরে ব্যয় পুনর্নির্ধারণের মাধ্যমে বাংলাদেশ একটি আরও শক্তিশালী ও উৎপাদনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারে, যা আরও উন্নত ও ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি ব্যয় মূলত ধান উৎপাদনের দিকেই বেশি ঝুঁকে রয়েছে, যা কৃষির বহুমুখীকরণকে বাধাগ্রস্ত করছে। দেশের মোট চাষযোগ্য জমির প্রায় ৭২ শতাংশেই ধান চাষ হয় এবং মোট ভর্তুকি সুবিধার প্রায় ৮০ শতাংশই যায় এই খাতে। অথচ গবাদি পশু, মৎস্য, শাকসবজি এবং কৃষি-প্রক্রিয়াজাতকরণের মতো উচ্চ-মূল্যের উপখাতগুলো আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য অনেক বেশি সম্ভাবনাময়।

     

     

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    কৃষি বাজেট বিশ্বব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

    কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. সেলিম খান

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    তীব্র তাপপ্রবাহে বাংলাদেশে ক্ষতি ১৮০ কোটি ডলার

    ৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.