Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    খোলা বাজারে ডলারের দাম বাড়তি

    জুলাই ১৭, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চাহিদার বিপরীতে ডলার বেশি জমার কারণে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে দুইদিনে ৪৮ কোটি ডলার কিনেছে। এ জন্য টাকার বিপরীতে ডলারের দাম নেমেছে ১২১ টাকা ৫০ পয়সায়। এই দাম এক মাস আগেও ছিল ১২৩ টাকার বেশি।

    ডলারের দামের পতন অব্যাহত থাকায় ব্যাংকগুলোর কাছে থেকে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে কেনা এসব ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে।

    ব্যাংকে দাম কমলেও খোলা বাজারে উচ্চ দামে বিক্রি হচ্ছে মার্কিন ডলার। রাজধানীর খোলা বাজারে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৫০ পয়সায়। আর ব্যাংকে ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা।

    রাজধানীর মানি এক্সচেঞ্জ বুথগুলোতে দেখা যায়, বৈদেশিক মুদ্রার বেচা-কেনা করতে আসা মানুষের সংখ্যা কম। কলারম্যানদের হাঁক-ডাকও আগের মত নেই। দিলখোশা, পুরানা পল্টন ও গুলশানে একই চিত্র দেখা যায়। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ডলার মজুদ রয়েছে। কিন্তু গ্রাহকের সংখ্যা কম।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বাজারভিত্তিক করার পর থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক চর্চা মেনে নিজেদের মধ্যে নিয়মিত ডলার বেচাকেনা করছে। রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ডলার কেনায়ও বেশ সংযত। অর্থাৎ তারা কম দামে প্রবাসী আয়ের ডলার কিনছে।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরও (আইএমএফ) শর্ত ছিল, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। এই শর্ত পালনে একদামের দিকে এগিয়ে বাংলাদেশ ব্যাংক। এখন আর পণ্য আমদানিতে, রফতানিতে কিংবা প্রবাসী আয়ের ডলারের দামে ভিন্নতা নেই। দামের এই অভিন্নতাও ডলারের সরবরাহ বাড়াতে ভূমিকা রেখেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে গত মঙ্গলবার (১৫ জুলাই) ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সায় কেনা হয়। একদিনের ব্যবধানে বুধবার ডলার আরও খানিক বেড়ে ১২১ টাকা ১০ পয়সা থেকে ১২১ টাকা ৬০ পয়সা ওঠে। কিন্তু বাড়তি দামই ধরে রাখে খোলা বাজারে।

    বৈশ্বিকভাবে ডলারের দাম কমেছে। যুক্তরাষ্ট্রেই মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশে ডলারের পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে এটা একটি কারণ বলে মনে করেন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের এই নেতা।

    কথা হলে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এমএস জামান বলেন, ব্যাংকগুলো পারবে, কিন্তু আমরা পারব না। আমাদের ডলারের ভরসা বিদেশে ফেরত যাত্রী। ব্যাংক থেকে আমরা কোনো ডলার পাই না, পাওয়ার কথাও না। তবে রপ্তানি আয় বৃদ্ধি, প্রবাসী আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের জোগান বাড়ছে।

    তিনি বলেন, আমদানি ব্যয় কমে যাওয়া ফলে ডলার সারপ্লাস হচ্ছে। অনেকদিন পর ব্যাংকগুলোর কাছে থেকে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এই ডলার জোগানের প্রভাব মানি এক্সচেঞ্জারদের েেত্র প্রভাব পড়ছে। বদলে যাওয়ার পরিস্থিতিতে খোলাবাজারে ডলারের গ্রাহকও কমে গেছে। আগে বাড়তি দামে কেনার কারণে আমরা ডলারের দাম কমাতে পারছি না। আগের বাড়তি দামের ডলার বিক্রি শেষ হয়ে গেলে আমরাও কম দামে ডলার বিক্রি করতে পারব। ●

    অকা/আখা/ফর/বিকাল/১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.