Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স

    আগস্ট ২৫, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগস্ট মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৩৭২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা)। এ হিসাবে প্রতি দিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮৩ মার্কিন ডলার।

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উদ্ভূত পরিস্থিতির সময় প্রবাসী আয়ের প্রবাহ যে ভাটার টান লেগেছেল, আগস্টের শেষের দিকে এসে সেই গতি বাড়লো। ২৫ আগস্ট এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই মাস আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায়। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্র্বতী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে। যা কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তাল জুলাই ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি। তবে প্রবাসী আয় বৃদ্ধিতে নানা উদ্যোগের ফলে বৃদ্ধি পাওয়া মাস মে ও জুনের চেয়ে এখনো প্রবাসী আয় কিছুটা কম আছে।

    জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ডলার। প্রবাসী আয় বৃদ্ধিতে রেমিট্যান্সের ডলারের দাম একসঙ্গে ৭ টাকা বাড়ানোর ফলে জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

    তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ●

    অকা/আখা/ফর/রাত/২৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    রেমিট্যান্স

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    অংশীদারত্ব জোরদারে আরএকে সিরামিকসের বিশেষ উদ্যোগ

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.