Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াল ৫.৮২ শতাংশ

    মে ২১, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণUpdated:মে ২১, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থনীতির গতি ছিল অনেক কম। বিশেষত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধির হার ছয় শতাংশের ওপর থাকলেও দ্বিতীয় প্রান্তিকে তা তিন দশমিক ৭৮ শতাংশে নেমে যায়। তবে সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের প্রবৃদ্ধি আকস্মিকভাবে বেড়ে গেছে। যদিও অর্থনীতির বিভিন্ন সূচক রয়েছে দুর্বল অবস্থায়।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, সাময়িক হিসাবে চলতি অর্থবছর প্রবৃদ্ধি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছর চূড়ান্ত হিসাবে এ হার ছিল পাঁচ দশমিক ৭৮ শতাংশ। যদিও চলতি অর্থবছর কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি কমে গেছে বলেই দেখিয়েছে বিবিএস। সেবা খাতে প্রবৃদ্ধি বাড়লেও তা খুবই সামান্য। এরপরও অনেকটা অজ্ঞাত কারণে বেড়ে গেছে জিডিপি প্রবৃদ্ধির হার।

    বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছর সাময়িক হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ২১ শতাংশ, যা গত অর্থবছর ছিল তিন দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ১৬ শতাংশ। একইভাবে চলতি অর্থবছর শিল্প খাতে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ৬৬ শতাংশ, যা গত অর্থবছর ছিল আট দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ শিল্প খাতে প্রবৃদ্ধি কমেছে এক দশমিক ৭১ শতাংশ। শিল্প খাতের এ প্রবৃদ্ধি চার বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০-২১ অর্থবছর শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ২৯ শতাংশ ও ২০২১-২২ অর্থবছর ৯ দশমিক ৮৬ শতাংশ।

    চলতি অর্থবছর সেবা খাতে প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। গত অর্থবছর এ খাতে প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক ৩৭ শতাংশ, যা চলতি অর্থবছর সাময়িক হিসাবে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৮০ শতাংশ। কৃষি ও শিল্পে প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার পরও সার্বিকভাবে জিডিপি প্রবৃদ্ধি কীভাবে বাড়ল তার কোনো ব্যাখ্যা বিবিএসের প্রতিবেদনে দেয়া হয়নি। এছাড়া চলতি অর্থবছর প্রথম দুই প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার পরও সাময়িক হিসাবে এ খাতের প্রবৃদ্ধি কেন বাড়ল তারও ব্যাখ্যা নেই। এর আগে প্রথম প্রান্তিকে সেবা খাতে তিন দশমিক ৭৩ ও দ্বিতীয় প্রান্তিকে তিন দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

    প্রসঙ্গত, গত অর্থবছরের শুরু থেকে চলা ডলার সংকট আরও প্রকট আকার ধারণ করা, আমদানিতে বড় ধরনের ধসের ফলে শিল্প খাতে প্রবৃদ্ধি কমে যাওয়া, সরকারের উন্নয়ন বাজেট বাস্তবায়নে ধীরগতিসহ নানা কারণে চলতি অর্থবছর প্রবৃদ্ধি আরও কমবে বলেই প্রাক্কলন করেছিল বিশ্বব্যাংক। তবে বিবিএসের প্রতিবেদনে তার বিপরীত চিত্রই দেখা গেছে।

    এদিকে চলমান অর্থনৈতিক মন্দা ও মাঝে কয়েক মাস রাজনৈতিক অস্থিরতার পরও বিনিয়োগে প্রবৃদ্ধি দেখিয়েছে বিবিএস। চলতি অর্থবছর বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে জিডিপির ৩০ দশমিক ৯৮ শতাংশ। গত অর্থবছর বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির ৩০ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া মন্দায় মানুষ সঞ্চয় ভেঙে চলছে বলে বিভিন্ন গবেষণায় দেখানো হলেও বিবিএসের হিসাবে মোট দেশজ সঞ্চয় ও জাতীয় সঞ্চয় বেড়েছে।

    অন্যদিকে সম্প্রতি ডলারের রেকর্ড অবমূল্যায়ন হলেও তা জিডিপি ও মাথাপিছু আয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়নি। সাময়িক হিসাবে চলতি অর্থবছর মাথাপিছু আয় দেখানো হয়েছে দুই হাজার ৭৮৪ ডলার, যা গত অর্থবছর ছিল দুই হাজার ৭৪৯ ডলার। এক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৯.৯৭ টাকা দেখানো হয়েছে। অথচ গত ৮ মে ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টাকা। এটিকে বিবেচনায় নেয়নি বিবিএস।

    বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, শিল্প খাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বিদ্যুৎ ও গ্যাস খাতে। এ খাতে গত অর্থবছর প্রবৃদ্ধি ছিল দুই দশমিক ৪৬ শতাংশ, যা চলতি অর্থবছর কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ ঋণাত্মক। এর মধ্যে বিদ্যুৎ খাতে প্রবৃদ্ধি তিন দশমিক ৪০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ শতাংশ ঋণাত্মক। আর গ্যাসের প্রবৃদ্ধি এক দশমিক ৮৪ শতাংশ ঋণাত্মক থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৩ শতাংশ ঋণাত্মক। এছাড়া সেবা খাতের আওতায় পানি সরবরাহ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ ঋণাত্মক।

    বিবিএসের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছর বৃহৎ শিল্পে প্রবৃদ্ধি অনেকখানি কমে গেছে। এ শিল্পে প্রবৃদ্ধির হার ২০২২-২৩ অর্থবছর ছিল আট দশমিক ৫৩ শতাংশ, যা চলতি অর্থবছর হ্রাস পেয়ে হয়েছে ছয় দশমিক ৬০ শতাংশ। একইভাবে চলতি অর্থবছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধির হারও হ্রাস পেয়েছে। গত অর্থবছর এ হার ছিল ৯ দশমিক ১৫ শতাংশ, চলতি অর্থবছর দাঁড়িয়েছে ছয় দশমিক ৮৪ শতাংশ। এছাড়া গত অর্থবছর কুটিরশিল্পে প্রবৃদ্ধি দাঁড়ায় ১০ দশমিক ০১ শতাংশ, যা চলতি অর্থবছর দাঁড়িয়েছে ছয় দশমিক ০৮ শতাংশ। ●

    অকা/প্র/সৈই/সকাল/২১ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    জিডিপি প্রবৃদ্ধি

    এই বিষয়ে আরও সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.