অর্থকাগজ প্রতিবেদন ●
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো ২৯ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জুন মাসের নির্ধারিত দামই থাকছে জুলাই মাসে।
বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, জুলাই মাসের জন্য ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুন মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রল ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকায় সমন্বয় করা হয়েছিল।
বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করা হয়। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। নির্ধারিত দাম ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ●
অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/২৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 7 months আগে

