Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিভিডেন্ড ঘোষণায় নিয়ম লংঘন করায় শাস্তির মুখে ৫ কোম্পানি

    জুন ২৬, ২০২২ ৮:১৩ পূর্বাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, আর্থিক, বিমা (সাধারণ বিমা ও জীবন বিমা) এবং বহুজাতিক কোম্পানিগুলো ইতোমধ্যে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা প্রায় শেষ করেছে। কিন্তু আর্থিক ও বিমা খাতের জীবন বিমা কোম্পানিগুলো এখনো ডিভিডেন্ড ঘোষণা শেষ করতে পারেনি। এই দুই খাতের কোম্পানিগুলো এখনো ডিভিডেন্ড ঘোষণার প্রক্রিয়ায় রয়েছে। জানুয়ারি-ডিসেম্বর অর্থবছরের কোম্পানিগুলোর মধ্যে এযাবত যতগুলো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, তারমধ্যে পাঁচটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য কেবল বোনাস বা স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণায় নিয়ম লংঘন করার কারণে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হয়েছে।

    উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট ডিভিডেন্ডের অর্ধেক নগদ বা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার বিধান রয়েছে। অন্যথায় কোম্পানিগুলোকে অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও ২০২১ সালের ব্যবসায় ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হয়েছে।

    কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক ও রূপালি ব্যাংক লিমিটেড।

    ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস ডিভিডেন্ডের সমপরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে। যদি বোনাস ডিভিডেন্ডের পরিমাণ ক্যাশ ডিভিডেন্ডের বেশি হয়, তাহলে পুরো বোনাস ডিভিডেন্ডের উপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে।

    এই বিধান সত্ত্বেও ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য এই যাবত ডিভিডেন্ড ঘোষিত কোম্পানিগুলোর মধ্যে ৫টি কোম্পানি শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানি পাঁচটি শেয়ারহোল্ডারদের ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার বোনাস শেয়ার দিয়েছে।

    বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার উপরে ১০ শতাংশ হারে ৩৪ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৭৬১ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হচ্ছে।

    কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ বোনাস শেয়ার ইস্যু করেছে ইউসিবি ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১২ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ৬৯৫টি বোনাস শেয়ার ইস্যু করেছে।

    বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১০ শতাংশ হারে বোনা শেয়ার করায় সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের অনুকূলে ৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৫৬৬টি বোনাস শেয়ার ইস্যু করেছে।

    তৃতীয় অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংক আলোচ্য অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করেছে। সেই হিসাবে কোম্পানিটি ৮ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৩৭৮টি বোনাস শেয়ার ইস্যু করেছে।

    সমাপ্ত অর্থবছরের জন্য ওয়ান ব্যাংক ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। যে কারণে কোম্পানিটি ৪ কোটি ৬৭ লাখ ০২ হাজার ০২৩টি বোনাস শেয়ার ইস্যু করবে।

    সবশেষ রূপালী ব্যাংক ২ শতাংশ বোনাস শেয়ার হিসাবে ৯১ লাখ ১৭ হাজার ০৯৯টি বোনাস শেয়ার ইস্যু করবে।

    বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার উপরে ১০ শতাংশ হারে ৩৪ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৭৬১ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

    এদিকে, বোনাস শেয়ারের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কঠোর অবস্থানে রয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। তবে বোনাস শেয়ার ইস্যুর আগে বিএসইসির অনুমোদন গ্রহণ করতে হবে।

    #

    অকা/পুঁবা/ সন্ধ্যা, ২৬ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ডিভিডেন্ড ঘোষণায় নিয়ম লংঘন করায় শাস্তির মুখে ৫ কোম্পানি

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.