Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ড্যাপ বাতিল চায় রিহ্যাব নেতারা

    আগস্ট ২২, ২০২৪ ৪:১১ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২২-২০৩৫ সালের জন্য চূড়ান্ত করা ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনাকে (ড্যাপ) বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ উল্লেখ করে, তা বাতিলের দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা।

    রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা বলেন, দুই বছর আগে করোনাকালে তড়িঘড়ি করে নামমাত্র গণশুনানি করে এবং মানুষের মতামত আমলে না নিয়ে ড্যাপের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর ফলে ঢাকা শহরের উন্নয়ন একেবারেই স্থবির হয়ে পড়ে। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক বছরের মধ্যে কিছু সংশোধন করা হলেও আবাসন শিল্পের স্থবিরতা কাটেনি। জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে।

    রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২১ আগস্ট রিহ্যাবের নেতারা সংবাদ সম্মেলন করে এ কথাগুলো বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

    রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য ও পরিবেশসম্মত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে খাল-বিল, নদী-নালা, জলাশয়, ধানি জমি, শিল্পাঞ্চল, রাস্তাঘাট ও আবাসিক এলাকা সংরক্ষণে ২০১০ সালে ড্যাপ প্রণয়ন করা হয়। এর ভিত্তিতে ঢাকার রাস্তাঘাট প্রশস্ত ও পরিবেশসম্মত ভবন নির্মাণ হয়ে আসছিল।

    ওয়াহিদুজ্জামান বলেন, ২০২২ সালের বৈষম্যমূলক ড্যাপের কারণে ঢাকার বেশির ভাগ এলাকায় আগে ভবনের যে আয়তন পাওয়া যেত, তার তুলনায় এখন ৬০ শতাংশ পাওয়া যায়। এর ফলে খাল-বিল, জলাশয় ও কৃষিজমি দ্রুত হ্রাস পাবে।

    নতুন ড্যাপের কারণে আবাসন খাতের ব্যবসায়ীরা প্রকল্প নিতে পারছেন না বলে দাবি রিহ্যাব সভাপতির। তিনি বলেন, যাঁরা ব্যক্তি উদ্যোগে বাড়ি করেন, তাঁরাও ভবনের নকশা পাস করাতে আগ্রহ দেখাচ্ছেন না। কারণ, অনেক এলাকায় আগে যেখানে আটতলা ভবন নির্মাণ করা যেত, সেখানে নতুন ড্যাপ অনুযায়ী করা যাবে চার থেকে পাঁচতলা। নতুন ড্যাপের প্রজ্ঞাপন জারির পর আবাসন খাতে স্থবিরতা নেমে এসেছে। আগামী বছর থেকে সংকট মারাত্মক আকার ধারণ করবে। বিশেষ করে চাহিদা ও জোগানের মধ্যে একটি ভারসাম্যহীনতা তৈরি হবে। এতে আবাসন খাতের সংযোগ শিল্পেও স্থবিরতা এবং অর্থনীতিতে মারাত্মক সংকট তৈরি হবে।

    রিহ্যাবের পক্ষ থেকে এর সভাপতি মো. ওয়াহিদুজ্জামান অন্তর্বর্তী সরকারের কাছে ২০২২-৩৫ সালের ড্যাপ বাতিলের দাবি জানান। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ ও ২০১০ সালের ড্যাপ অনুযায়ী ভবনের নকশা অনুমোদনের দাবি করেন। ●

    অকা/শিবা/ফর/সকাল/২২ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ড্যাপ বাতিল

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.