Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় ডিসকাউন্ট

    সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:০৭ পূর্বাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আসন্ন দুর্গাপূজার আনন্দ আরো বাড়িয়ে দিতে ব্র্যাক ব্যাংক দিচ্ছে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট অফার। পরিবার এবং প্রিয়জনদের সাথে এই বিশেষ মুহূর্তটি রাঙিয়ে তুলতে গ্রাহকদের ব্র্যাক ব্যাংক দিচ্ছে দেশের টপক্লাস ৩০০টিরও বেশি ব্র্যান্ডের ওপর ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগের সুযোগ।

    ফ্যাশন থেকে শুরু করে খাবার, মুদি থেকে গয়না এবং গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র থেকে অনলাইন শপিংÑ এসব ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় অফার। তাই এবারের পূজা উদ্যাপন হবে আরো আনন্দময়।ব্যাংকের কার্ডহোল্ডাররা অ্যাস্টরিয়ন, বিশ্বরঙ, কে ক্র্যাফট, সারা লাইফস্টাইল এবং টুয়েলভ ক্লদিংসহ দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন আউটলেটে ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

    কার্ড হোল্ডাররা আড়ং, অ্যাপেক্স এবং বাটা’র মতো পছন্দসই ব্র্যান্ডে নির্দিষ্ট মার্চেন্টের কাছ থেকে অনলাইন কেনাকাটায় ১০% ক্যাশব্যাক উপভোগ করবেন। এ ছাড়াও গ্রাহকরা ট্রান্সকম ডিজিটাল, গ্যাজেট অ্যান্ড গিয়ার, সিঙ্গার, বাটারফ্লাই, ওয়ালটন, এসকোয়্যার, র‌্যাংগস ইলেকট্রনিক্সসহ ২২টি ইলেকট্রনিক ব্র্যান্ডে ০% ইন্টারেস্টে ২৪ মাস পর্যন্ত পেফ্লেক্স (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।

    ক্রেডিট কার্ড হোল্ডাররা ইউনিমার্ট, আগোরা, স্বপ্ন, চালডাল এবং মীনা বাজারে ন্যূনতম এক হাজার ২০০ টাকার গ্রোসারি কেনাকাটায় উপভোগ করবেন ২০০ টাকা ক্যাশব্যাক।

    এ ছাড়াও ক্রেডিট কার্ডহোল্ডাররা অঞ্জনস, আর্টিসান, কে ক্র্যাফট, সেইলর, লো গায়েভ, বিশ্বরঙ এবং রঙ বাংলাদেশসহ অন্যান্য মার্চেন্ট আউটলেটে মোট ১০ হাজার টাকা ব্যয়ে পাবেন এক হাজার রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ।

    দেশের ২১টি শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ডে সব ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা উপভোগ করবেন ৪০% পর্যন্ত ডিসকাউন্ট। এ ছাড়াও মিঠাইওয়ালা, প্রিমিয়াম সুইটস এবং খাজানা মিঠাইসহ মিষ্টির দোকানে উপভোগ করবেন ২০০ টাকা ক্যাশব্যাক।

    কার্ড হোল্ডাররা যাতে এই সুন্দর সময়টি পছন্দের খাবারের সাথে উপভোগ করতে পারেন, সে জন্য ব্র্যাক ব্যাংক দিচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, শেরাটন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং দ্য ওয়েস্টিন ঢাকায় একটির সাথে আরেকটি ফ্রি (বাই ওয়ান গেট ওয়ান ফ্রি) অফার। যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, সেসব গ্রাহক শেয়ারট্রিপ এবং গো জায়ান-এ যথাক্রমে ৭০% এবং ৬৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহকরা তাদের পরিবার এবং বন্ধুদের নিয়ে ৫৭টি রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারে ২০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

    দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংকের এমন অফার সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন, ‘বছরের বিশেষ সময়ে গ্রাহকদের বিশেষ অফার দেয়ার মাধ্যমে তাদের উৎসবটি আরো বেশি রাঙিয়ে তুলতে ব্র্যাক ব্যাংক সবসময় এমন অফার দিয়ে থাকে। পোশাক, খাবার, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রসহ আরো অসংখ্য জিনিসপত্রে ডিসকাউন্টের মাধ্যমে দুর্গাপূজার উৎসবকে আরো আনন্দময় করে তুলতে পেরে ব্র্যাক ব্যাংক আনন্দিত। ●

    অকা/ব্যাংখা/ফর/সকাল/২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    দুর্গাপূজা ব্র্যাক ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.