Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশে চা উৎপাদনে বড় সাফল্য

    নভেম্বর ২০, ২০২৩ ৪:১৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    মৌসুমের শেষ দিকে অনুকূল আবহাওয়ায় দেশে চা উৎপাদনে বড় সাফল্য এসেছে। জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ চা। উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে চলতি মৌসুমে ১০ কোটি কেজিরও বেশি চা উৎপাদনের আশা করছেন বাগান মালিকরা।

    চা বোর্ড সূত্রে জানা গেছে, গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে দেশের ১৬৮টি চা বাগানে ৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। ২০২২ সালের একই সময়ে উৎপাদন হয়েছিল ৩ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার কেজি এবং ২০২১ সালে ৩ কোটি ৯৩ লাখ ৩২ হাজার কেজি। উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে উৎপাদনের পরিমাণ ১০ কোটি ২০ লাখ কেজি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন চা-সংশ্লিষ্টরা। তথ্য বলছে, বর্তমানে দেশে চায়ের বার্ষিক চাহিদা প্রায় সাড়ে নয় কোটি কেজি। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে উদ্বৃত্ত চা দেশের রফতানি আয় বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা।

    চা বোর্ডের তথ্যমতে, ২০২২ সালে জনপ্রিয় এ পানীয় পণ্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি কেজি। কিন্তু কাছাকাছি গিয়েও ওই লক্ষ্য অর্জন করতে পারেনি বাগানগুলো। গত বছর উৎপাদন হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি চা। তবে ২০২১ সালে ৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার কেজি উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল বাগানগুলো। ওই বছর দেশে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। চলতি বছরের নয় মাসে এ পর্যন্ত উৎপাদন হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৮৪ হাজার কেজি। ফলে বাকি তিন মাসের উৎপাদন মিলিয়ে ১০ কোটি কেজি চা উৎপাদন সময়ের ব্যাপার বলে মনে করছেন চা বোর্ড কর্মকর্তারা।

    এদিকে চাহিদার চেয়েও সরবরাহ বেশি হওয়ায় চায়ের নিলাম বাজারগুলোয় দাম নিম্নমুখী। সর্বশেষ নিলামে কেজিপ্রতি চায়ের গড় দাম ছিল ১৯০ টাকা। যদিও বাগান মালিকরা বলছেন, চা উৎপাদনে বাগানগুলোর কস্ট অব প্রডাক্টশন (সিওপি) ২০০ টাকারও বেশি। এতে বাড়তি চা উৎপাদনের ফলে দেশের সিংহভাগ বাগানই লোকসানে চা বিক্রি করছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানিসহ উৎপাদনসংশ্লিষ্ট সবকিছুর উচ্চ ব্যয়ের কারণে অনেক বাগান মালিক উৎপাদন কমিয়ে দিতে পারেন। এ পরিস্থিতিকে চা শিল্পের জন্য আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করেছেন খাতসংশ্লিষ্টরা।

    চট্টগ্রাম আন্তর্জাতিক নিলাম বাজারের তথ্যমতে, ১৩ নভেম্বর ২৯তম নিলামে বিক্রির জন্য চা প্রস্তাব করা হয়েছিল ৪১ লাখ ৮৪ হাজার কেজি। যদিও নিলামে ১৯০ টাকা গড় দামে চা বিক্রি হয়েছে মাত্র ৬১ শতাংশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ৩০তম নিলামে ৪৪ লাখ ৫৮ হাজার চা বিক্রির সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের একই নিলামের চেয়ে প্রায় ১০ লাখ কেজি বেশি। বিপুল পরিমাণ চা অবিক্রীত থাকায় বাড়তি উৎপাদনের এ সময়ে চায়ের দাম আরো কমে যাওয়ার আশঙ্কা করেছেন বাগান মালিকরা।

    অকা/প্র/ সকাল/২০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    দেশে চা উৎপাদনে বড় সাফল্য

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.