Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম

    অক্টোবর ২৮, ২০২৩ ৬:০৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৪ সালে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে কোন দেশগুলোর? এই প্রশ্নের উত্তর দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস দৃশ্যমান করেছে কানাডাভিত্তিক ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট নামের একটি ওয়েবসাইট। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম এবং ২০২৪ সালে প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বেশিরভাগ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি এই দুটি অঞ্চলেই। আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির গড় ২ দশমিক ৯ শতাংশ হতে পারে। ২০২৪ সালের দ্রুতবর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম।

    দ্রুতবর্ধনশীল অর্থনীতির তালিকায় প্রথমেই রয়েছে ম্যাকাও এসএআর, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২৭ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা, প্রবৃদ্ধি হতে পারে ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর যথাক্রমে রয়েছেÑপালাউ (১২.৪ শতাংশ), নাইজার (১১.১ শতাংশ), সেনেগাল (৮.৮ শতাংশ), লিবিয়া (৭.৫ শতাংশ), রুয়ান্ডা (৭.০ শতাংশ), আইভরি কোস্ট (৬.৬ শতাংশ), বুরকিনা ফাসো (৬.৪ শতাংশ) ও বেনিন (৬.৩ শতাংশ)।

    তালিকায় ১১তম স্থানে রয়েছে ভারত। দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস হলো ৬ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে গাম্বিয়া (৬.২ শতাংশ), ইথিওপিয়া (৬.২ শতাংশ), কম্বোডিয়া (৬.১ শতাংশ), তানজানিয়া (৬.১ শতাংশ)। ১৬তম স্থানে রয়েছে বাংলাদেশ। তারপরেই রয়েছে জিবুতি (৬.০ শতাংশ), বুরুন্ডি (৬.০ শতাংশ), ফিলিপাইন (৫.৯ শতাংশ) ও ভিয়েতনাম (৫.৮ শতাংশ)। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছেÑআইএমএফ বাংলাদেশের ২০২২-২৩ অর্থবছরের প্রবৃদ্ধি পূর্বাভাস, আগের ৫.৫ শতাংশ থেকে সংশোধন করে ৬ শতাংশ করেছে। বাংলাদেশ সরকার ২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.৫ শতাংশ।

    অকা/প্র/ সকাল/২৮ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.