Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নগদ লভ্যাংশ পূঁজিবাজারে বিনিয়োগে আনার উদ্যোগ

    ডিসেম্বর ১০, ২০২২ ৫:৩৪ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর যেসব ৫ ডিসেম্বর পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার পরিমাণ সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি। বিপুল পরিমাণ এই অর্থের পুরোটা না হলেও উল্লেখযোগ্য পরিমাণ পুঁজিবাজারে আসার সুযোগ তৈরি হয়েছে।

    লভ্যাংশের অর্থ সাধারণত বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে পাঠানো হয়। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চায় লভ্যাংশের অর্থ গ্রাহকের বিও হিসাবে জমা হোক। এ লক্ষ্যে কাজ করছে কমিশন।

    সংস্থাটির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে সম্প্রতি কমিশন মিটিংয়ে আলোচনা করেছি। আমরা এটার সুবিধা, অসুবিধা দুটোই দেখব। তারপর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

    আইনি জটিলতা না থাকলে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। তারা মনে করেন, ব্যাংক হিসাবে টাকা জমা পড়লে অনেকেই তা আর পুঁজিবাজারে বিনিয়োগ করেন না। বিও হিসাবে নগদ অর্থ জমা পড়লে এর পুরোটা না হলেও বড় একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। এতে বাজারের সংকট উত্তরণে সহায়ক হবে।

    এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ‘যদি আইনি জটিলতা না থাকে, তাহলে এটা খুবই ভালো উদ্যোগ। এটা পুঁজিবাজারের জন্য ভালো হবে। এতে করে ডিভিডেন্ডের পুরো টাকা না আসলেও একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট পুঁজিবাজারে বিনিয়োগ হবে। কারণ, বিওতে টাকা থাকলে আজ হোক, কাল হোক কিছু লেনদেন হবেই।’

    নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে এর সম্ভাব্যতা যাচাই করার ওপর জোর দেন তিনি। বলেন, ‘কোনো আইনি জটিলতা আছে কি-না তা যাচাই করে নিতে হবে। এ ছাড়া আর কোনো দেশ করেছে কি-না, করলে কী ধরনের অসুবিধায় পড়েছে বা রয়েছে, সেগুলোর বিষয়ে অবগত ও সমাধান বের করে তবেই বাস্তবায়ন করতে হবে। তা ছাড়া হুট করে বাস্তবায়ন করা যাবে না।’

    গত ১ জুলাই থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে জুন ক্লোজিং, কয়েকটি অন্তর্বর্তীকালীন ও দুই-একটি ২১ সালের ডিসেম্বর ক্লোজিং বীমা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এ পর্যন্ত ২১৫ কোম্পানির পর্ষদ ৮ হাজার ৫৬৪ কোটি ৭৪ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

    এর আগে চলতি বছরের ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ সভা করা (জানুয়ারি-মে ২০২২) ৯০ কোম্পনির মধ্যে ৮২ কোম্পানির পর্ষদ অন্তর্বর্তীসহ ৯ হাজার ৩০১ কোটি ৭২ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে।

    অপরদিকে আগের বছরে জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে (১ জুলাই-২৬ নভেম্বর ২০২১) পর্যন্ত সময়ে ২১৩ কোম্পানির পর্ষদ ৮ হাজার ৫৯৫ কোটি ৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে।

    পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক হিসাবে লভ্যাংশ দেয়ার ফলে তা বেশিরভাগই পুঁজিবাজারে ফিরে আসে না। ব্যাংকে হিসাবে লভ্যাংশ চলে গেলে সেটা আবার ব্রোকারেজ হাউজে জমা দিতে ঝামেলা মনে করেন অনেকেই। অলসতা করেও অনেক ব্যাংক থেকে টাকা তুলে বিওতে দিতে চান না।

    এ ছাড়া দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী বেশি এবং তারা লভ্যাংশও পান ছোট আকারের। যে কারণে তারা ওই স্বল্প লভ্যাংশ তুলে বিওতে জমা দেয়াকে পরিশ্রমের তুলনায় ফলপ্রসু মনে করে না। এ কারণে নগদ লভ্যাংশ পুঁজিবাজারে বিনিয়োগ হয় না।

    এই পরিস্থিতিতে নগদ লভ্যাংশকে পুঁজিবাজারে বিনিয়োগে আনার জন্য ব্যাংক হিসাবের পরিবর্তে বিও হিসাবে দিতে হবে। এতে করে হাজার হাজার কোটি টাকার তারল্য বাড়বে। যা বর্তমান সময়ে করতে পারলে পুঁজিবাজারের জন্য খুবই সহায়ক হবে।

    ডিবিএর সাবেক সভাপতি শরীফ আনোয়ার হোসেন বলেন, ‘অনেকেই বিনিয়োগ করে ৫০০, ১০০০ হাজার, ২০০০ হাজার টাকার মতো ছোট অঙ্কের ডিভিডেন্ড পান। তিনি ওই টাকা ব্যাংক থেকে তুলে আবার বিও অ্যাকাউন্টে জমা করার ঝামেলা পোহাতে চান না। যদি বিওতে টাকা আসে, তাহলে হয়তো ওই টাকাগুলো পুনরায় শেয়ারবাজারে বিনিয়োগ হবে।’

    এই বিপুল পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণার পেছনে বর্তমান কমিশনের সক্রিয় ভূমিকা। এ ছাড়া বাজেটে কমপক্ষে বোনাস শেয়ারের সমপরিমাণ নগদ লভ্যাংশ প্রদানের বাধ্যবাধকতা রয়েছে, অন্যথায় পুরো বোনাস শেয়ারের ওপরে অতিরিক্ত ১০ শতাংশ হারে করারোপের শাস্তির বিধানের পাশাপাশি কমিশনের জেরার মুখে পড়তে হয়।

    বর্তমান কমিশনের অধীনে ব্যবসা সম্প্রসারণ ছাড়া বোনাস শেয়ার দেয়া প্রায় অসম্ভব। এই বোনাস শেয়ার দিতে গেলে কমিশনের অনুমোদনের প্রয়োজন পড়ে। এছাড়া নামমাত্র লভ্যাংশ দেয়া বা একেবারেই দেয় না এমন কোম্পানিগুলোকে ব্যাখ্যার জন্য কমিশনে তলব করা হয়। এসব কারণেই বোনাস শেয়ার দেয়ার প্রবণতা কমে এসেছে, বেড়েছে নগদ লভ্যাংশের পরিমাণ।

    ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, ‘কমিশনের শক্ত অবস্থানের কারণে নগদ লভ্যাংশ ঘোষণার পরিমাণ বেড়েছে। নগদ লভ্যাংশ বাজারের জন্য খুবই ইতিবাচক খবর। ধারাবাহিকতা রক্ষা করতে পারলে, আগামীতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। নগদ লভ্যাংশে বাজারে গতি সঞ্চার করে।’

    #

    অকা/পূঁবা/ সকাল, ১০ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    নগদ লভ্যাংশ পূঁজিবাজারে বিনিয়োগে আনার উদ্যোগ

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.