Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নন-লাইফ বীমা খাতে আয়ের রেকর্ড জাপানে

    সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    জিআইএজে- এর সদস্যভুক্ত ৩১টি কোম্পানির মোট নিট প্রিমিয়াম আয় আগের বছরের তুলনায় ৩.০৪ বিলিয়ন ডলার বাড়িয়ে দাঁড়িয়েছে ৬৫.১ বিলিয়ন ডলার। অগ্নি ও মোটর বীমা পণ্যে নতুন কাঠামো এবং প্রিমিয়াম হারের সমন্বয় এই প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়েছে।

    জাপানের নন-লাইফ বীমা শিল্প ২০২৪ অর্থ বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রিমিয়াম আয় বৃদ্ধি ও বিনিয়োগ আয়ের উন্নতির ফলে খাতটির নিট আয় দাঁড়িয়েছে ১২.৪ বিলিয়ন ডলার। জেনারেল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব জাপান’র (জিআইএজে) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সাফল্য শিল্পটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

    ২০২৪ সালের জানুয়ারির নোটো উপদ্বীপে ভূমিকম্প এবং মুদ্রাস্ফীতিজনিত কারণে গাড়ি দুর্ঘটনার দাবি বাড়ায় মোট দাবি পরিশোধ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৯ বিলিয়ন ডলার। তবে টাইফুন-সংক্রান্ত দাবির চাপ কমে যাওয়ায় তি কিছুটা সামাল দেয়া সম্ভব হয়েছে। একই সময়ে খরচ ২০.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও প্রিমিয়াম আয়ের বৃদ্ধির ফলে খরচের অনুপাত উন্নতি লাভ করেছে।

    আন্ডাররাইটিং মুনাফা সামান্য কমলেও বিনিয়োগ আয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মুনাফা দাঁড়িয়েছে ১৫.৩ বিলিয়ন ডলার। সবশেষে কর বাদ দিয়ে নিট আয় গত বছরের তুলনায় ৬.২৭ বিলিয়ন ডলার বেড়ে ১২.৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

    জাপানের নন-লাইফ বীমা বাজার দীর্ঘদিন ধরে তিনটি বৃহৎ গ্রুপ- এমএসঅ্যান্ডএডি ইন্স্যুরেন্স গ্রুপ হোল্ডিংস, সোমপো হোল্ডিংস এবং টোকিও মেরিন হোল্ডিংস- দ্বারা প্রভাবিত। ১৯৯৬ সালের আর্থিক উদারীকরণের পর একীভূতকরণের ধারাবাহিকতায় এই কাঠামো তৈরি হয়েছে। বর্তমানে দেশটিতে ৫৭টি সাধারণ বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, এর মধ্যে ৩৫টি দেশীয়ভাবে নিবন্ধিত এবং ২২টি বিদেশি বীমা প্রতিষ্ঠানের শাখা।

    ২০২৭ সালের মধ্যে এমএসঅ্যান্ডএডি তাদের দুটি প্রধান ইউনিট- মিতসুই সুমিতোমো ইন্স্যুরেন্স এবং আইওই নিসাই দোয়া ইন্স্যুরেন্স- একীভূত করার পরিকল্পনা হাতে নিয়েছে।

    প্রচলিত কোম্পানির পাশাপাশি কো-অপারেটিভ বা কিওসাই সংগঠনগুলোও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ২০২৩ অর্থ বছরে তারা প্রায় ১৪.৩ বিলিয়ন ডলারের প্রিমিয়াম আয় করেছে। এছাড়া ক্ষুদ্র ও স্বল্পমেয়াদি বীমা খাত (এসএএসটিআই) দ্রুত বিস্তার লাভ করছে, যা তুলনামূলক কম মূলধনে ভাড়াটিয়া বীমা, পোষা প্রাণীর বীমা এবং দায়বদ্ধতা সংক্রান্ত পণ্য সরবরাহ করছে। অনেক এসএএসটিআই কোম্পানি এখন পূর্ণাঙ্গ বীমা প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও করছে।

    প্রিমিয়াম আয় এবং বিনিয়োগ আয়ের যুগপৎ প্রবৃদ্ধি জাপানের নন-লাইফ বীমা খাতকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। সংবাদ সূত্র : ইন্স্যুরেন্স এশিয়া ●

    অকা/বিঅ/ফর/সন্ধ্যা/২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    হাইকোর্টের রুল জারি
    বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

    সকালটা হোক প্রশান্তির

    ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে লিবিয়া

    পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনে ব্র্যাক

    ১০ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন তরুণ উদ্যোক্তারা

    লেনদেন সহজ হলো ফ্রিল্যান্সারদের

    মিউজিক থেরাপি: মানসিক চাপ কমায়; ঘুম বাড়ায়

    হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু

    টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন
    বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

    ডিজিটাল বাণিজ্য নীতিমালা; বাড়বে রাজস্ব আদায়

    ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি দুই মাসে

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

    ফের চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.