Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নিম্ন মধ্যবিত্তদের আবাসনে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

    এপ্রিল ২১, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ২১, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

     

     

    অর্থকাগজ প্রতিবেদন ●  

    নিম্ন মধ্যবিত্তদের ফ্ল্যাট কেনায় ঋণ দেবে  দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে বাড়ি কিনতে ও বাড়ি বানাতে ঋণ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে ব্যাংকটি। এর তহবিল জোগাতে ‘ব্র্যাক ব্যাংক এফর্ডেবল হাউজিং বন্ড’ ছাড়া হবে। এই বন্ডে ৫ কোটি ডলার বা ৪২৮ কোটি টাকা (প্রতি ডলার মূল্য ৮৫ টাকা ৬৫ পয়সা) বিনিয়োগ পরিকল্পনার কথা প্রকাশ করেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বা আইএফসি। এই বন্ড ছাড়তে ও আইএফসির বন্ড কেনার অনুমোদন নিতে ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ব্র্যাক ব্যাংক।

    জানা গেছে, আবাসন খাতে ঋণ দিতে ৬০০ কোটি টাকার বন্ড ছেড়ে টাকা তোলার পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক। অনুমোদন মিললে এটা হবে দেশের প্রথম আবাসন বন্ড। এর মধ্যে ৪২৮ কোটি টাকার বন্ড কিনবে আইএফসি। বন্ডের বাকি অর্থ অন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করবে ব্র্যাক ব্যাংক। এই বন্ডের সুদহার হবে সাড়ে ৫ শতাংশ।

    আর গ্রাহক পর্যায়ে আবাসন ঋণের সুদহার এর চেয়ে ১-২ শতাংশ বেশি হবে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর ও কিছু উন্নত জেলার জন্য এই ঋণ দেওয়া হবে। পরবর্তীকালে আরও প্রান্তিক পর্যায়ে এই ঋণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই এই ঋণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে ব্যাংকটি।

    জানা গেছে, এই ঋণ প্রকল্প সফল হলে গ্রিন হাউজিং প্রকল্পে ঋণ দেওয়া হবে। সব ক্ষেত্রে লক্ষ্য হলো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো, যারা ঋণের জন্য অপেক্ষা করছে।

    #

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    আবাসনে করের বোঝা, বেকারত্বের শঙ্কায় ৫০ লাখ মানুষ

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.