Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নিরাপত্তাহীনতায় ফারইস্ট ইসলামী লাইফের সিইও আপেল মাহমুদ

    আগস্ট ১৫, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণUpdated:আগস্ট ১৫, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণ298
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●
    চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ফারইস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ। দুই যুগ অধিক সময়কালের দেশের বড় জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং নিষ্ঠাবান মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ জীবনের আশংকায় ঠিকমত অফিস করতে পারছেন না বলে অর্থকাগজকে জানিয়েছেন। এর প্রধান কারণ কোম্পানি থেকে সম্প্রতি বরখাস্তকৃত উপ মহাব্যবস্থাপক (উন্নয়ন) মোশারফ হোসেন ভূঁঞা।
    অপর একটি সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন ভূঁঞা গতকাল (১৪ আগস্ট, ২০২৪) রাজধানীর শাহবাগ থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী (জিডি-৬২২) দায়ের করেছেন। তাতে মোশারফ হোসেন ভূঁঞা শাহবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুণর্বহাল ও গ্রাহকদের বকেয়া টাকা প্রদানের দাবীতে ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এই কর্মসূচির পর বিকেল প্রায় চারটায় ০১৭২৯০৭৮৪৪৪ সেলফোন নম্বর থেকে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে বরখাস্তকৃত মোশারফ হোসেন ভূঁঞা জিডিতে উল্লেখ করেন।
    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ জানান, ব্যবসায়ে অকর্মণ্য, অনিয়ম, দুর্নীতি এবং কর্তব্যে অবহেলার কারণে কোম্পানি থেকে বেশ কিছুদিন ধরে ২/৩ জন করে বীমা কর্মী ও কর্মকর্তা ছাঁটাই চলছে। সে প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবসায়ে কমিশনভিত্তিক উপ মহাব্যবস্থাপক (উন্নয়ন) মোশারফ হোসেন ভূঁঞাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। সর্বশেষ তিনি নোয়াখালী চৌমুহনী এলাকায় কাজ করতেন। ব্যবসায়ে লবডঙ্কা মোশারফ হোসেন ভূঁঞার বিরুদ্ধে বিস্তর অভিযোগ! তিনি ফারইস্ট লাইফের সুবিধা গ্রহণ করে অন্যত্র কাজ করতেন। অন্যদের ওপর ভরসা করতেন- নিজে না কাজ না করে । কিছুদিন আগে হোন্ডা গাড়ি দুর্ঘটনায় তিনি পতিত হন। কোম্পানি তার দ্রুত চিকিৎসায় কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা প্রদান করে মানবিক কারণে। তাকে বীমা কাজে তৎপর হওয়ার জন্য কোম্পানি থেকে পরামর্শ দেওয়া হয়। তাছাড়া কোম্পানি থেকে বিভিন্ন কারণে বহিস্কৃতদের সঙ্গে যোগাযোগ না করার জন্য বলা হলে তিনি তা করে কোম্পানির শৃঙ্খলা ভঙ্গ করেন। এসব কারণে কোম্পানিতে রাখা নিরাপদ মনে হয়নি বলে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড থেকে তাকে বরখাস্ত করা হয়।
    আপেল মাহমুদ আরও জানান, মোশারফ হোসেন ভূঁঞা বর্তমানে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বহিস্কৃতদের নিয়ে যড়যন্ত্র করার পাঁয়তারা করছেন। সভা করছেন। নানা জনের মাধ্যমে আমাকে ভয় দেখাচ্ছেন! এ অবস্থায় গ্রাহকের দাবী পরিশোধ এবং কোম্পানির বীমা ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমে অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
    বীমা কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁঞার সঙ্গে ০১৭১১১৫৪২৪৩ সেলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
    উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গতকালই ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড চেয়ারম্যানের পদ থেকে প্রবীণ বীমাবিদ বাংলাদেশ বীমা এসোসিয়েশন এর সভাপতি শেখ কবীর হোসেন পদত্যাগ করেছেন। ●
    অকা/জীবীকো/বিপ্র/দুপুর/১৫ আগস্ট. ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.