Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজি বাজার সূচকের মিশ্র আচরণ

    মার্চ ১৮, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দুই দিন পতনের পর ফের মিশ্র প্রবণতায় ফিরেছে দেশের পুঁজি বাজার। ১৮ মার্চ দেশের দুই পুঁজি বাজারের মধ্যে ঢাকা বাজারে ছিল সূচকের মিশ্র আচরণ। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে একটি সূচকের অবনতি ঘটলেও অন্যগুলোর কমবেশি উন্নতি ঘটে। উভয় বাজারেই দিনের শুরুটা ছিল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিক্রয়চাপ তৈরি হলে দুই বাজারেই মিশ্র আচরণ দিয়ে শেষ হয় দিনের লেনদেন।

    প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি ১৮ মার্চ ৪ দশমিক ৮৫ পয়েন্ট উন্নতি ধরে রাখে। সকালে ৫ হাজার ২০৫ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি সকাল পৌনে ১১টায় পৌঁছে যায় পাঁচ হাজার ২৩০ পয়েন্টে। লেনদেনের এ পর্যায়ে বিক্রয়চাপের শুরু। দিনের বাকি সময় বাজার পরিস্থিতির খুব একটা উন্নতি না হলে দিনশেষে পাঁচ হাজার ২১০ দশমিক ২৯ পয়েন্টে স্থির হয় সূচকটি। বাজারটির অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ ৬ দশমিক ৪৮ ও ডিএসই শরিয়াহ ২ দশমিক ২৭ পয়েন্ট হারায়।

    অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২ দশমিক ৬১ পয়েন্ট বৃদ্ধি পায়। ১৪ হাজার ৫৫৬ দশমিক ৬৪ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি দিনশেষে পৌঁছে যায় ১৪ হাজার ৫৬৯ দশমিক ২৩ পয়েন্টে। বাজারটির অন্য দুই সূচকের মধ্যে সিএসই-৩০ সূচকের ৫ দশমিক ৫১ পয়েন্ট অবনতি ঘটে। তবে সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে ৫ দশমিক ৮৩ পয়েন্ট।

    এ দিকে দেশের দুই পুুঁজি বাজারেই ১৮ মার্চ মূল্যবৃদ্ধিতে মিউচুয়াল ফান্ডের প্রাধান্য ছিল। এর আগে বীমা খাতে এ ধরনের প্রাধান্য দেখা গেলেও ১৮ মার্চ তা ছিল মিউচুয়াল ফান্ডের একচেটিয়া। মূলত মূল্যস্তরের দিক থেকে বিনিয়োগ উপযোগী হওয়ায় এ খাতে বিনিয়োগকারীদের এ অগ্রহ বলে মনে করছেন পুঁজি বাজার সংশ্লিষ্টরা। বর্তমানে এ খাতটির মূল্য-আয় অনুপাত (পিই) ১২ দশমিক ৫১ যা বিনিয়োগের দিক থেকে ঝুঁকিমুক্ত বলা যায়। তাই এ খাতে লেনদেন যেমন বেড়েছে তেমনি ঘটেছে মূল্যবৃদ্ধি।

    ১৮ মার্চ ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষস্থানটি দখলে নেয় জ¦ালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো সিএনজি। ১৮ কোটি ৮৫ লাখ টাকায় ১৮ মার্চ ৭৯ লাখ ৭০ হাজার শেয়ার হাতবদল হয় কোম্পানিটির। ১৪ কোটি ৭৯ লাখ টাকায় ৬ লাখ ৭০ হাজার শেয়ার বেচাকেনা করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ছিল দ্বিতীয় স্থানে। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ফু ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিকস, হাক্বানি পেপার অ্যান্ড পাল্প, ওরিয়ন ইনফিউশন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, কাট্টলি টেক্সটাইলস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

    অন্য দিকে চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেনে এগিয়ে থাকা কোম্পানিগুলো ছিল যথাক্রমে লভেলো আইসক্রিম, রবি অজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো সিএনজি, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ফু ওয়াং ফুড ও উত্তরা ব্যাংক।

    দিনের মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষস্থানে জায়গা করে নেয় ৯টি মিউচুয়াল ফান্ড। সূত্র মতে, এ দিন ডিএসইতে সবচেয়ে বেশি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে। প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।

    দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

    তবে সিএসইতে মূল্যবৃদ্ধির তালিকা কিছুটা ভিন্ন। এখানে ৯ দশমিক ৮৯ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে দিনের শীর্ষে ছিল এক্সপ্রেস ইন্স্যুরেন্স। ৯ দশমিক ৪১ শতাংশ দরবৃদ্ধি পেয়ে দ্বিতীয় কোম্পানি ছিল প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় অন্য কোম্পানিগুলো ছিল যথাক্রমে সাফকো স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো সিএনজি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, শমরিতা হাসপাতাল ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স লি:।

    আবার (ডিএসইর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
    কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ১৭ শতাংশ। আর ৫ দশমিক ৯২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আরএসআরএম স্টিল। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছেÑ ইন্টারন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার, খুলনা প্রিন্টিং, বেঙ্গল উইনসোর, জুট স্পিনার্স, ফ্যামিলিটেক্স এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

    ঢাকায় ১৮ মার্চ ১ লাখ ৩৮ হাজার ১২৬টি হাওলায় মোট ১৯ কোটি ৭৫ লাখ ৫০ হাজার শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ড ছিল মোট ৩৯৮টি। তাদের মধ্যে ১৮৬টির মূল্যবৃদ্ধি ঘটে, ১৫৬টি দরপতনের শিকার হয় এবং ৫৬টির দর অপরিবর্তিত থাকে। অপর দিকে চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে ৮৮টির দাম বাড়ে, ৮৭টির কমে এবং ৩১টির দাম অপরিবর্তিত থাকে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.