Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রতি মাসে আদানিকে ১২৩৪ কোটি টাকা দিচ্ছে পিডিবি

    জুলাই ২৬, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিয়মিত অর্থ পরিশোধের কারণে আদানি পাওয়ারের বকেয়া পাওনা ধারাবাহিকভাবে কমে আসছে। গড়ে প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার ২৩৪ কোটি টাকা করে পাচ্ছে আদানি। আদায়ের এই পরিমাণ নিয়মিত মাসের বিলের চেয়ে কিছুটা বেশি হওয়ায় বকেয়া ধীরে ধীরে আরও কমবে বলে আশাবাদী ভারতীয় এই প্রতিষ্ঠানটি।

    চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ কোম্পানিটির পাওনা দাঁড়িয়েছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার কোটি টাকা)।

    সম্প্রতি এক বার্ষিক সভায় আদানি পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস বি খালিয়া বিনিয়োগকারীদের এসব তথ্য জানান। খালিয়া বলেছেন, বিপিডিবির পক্ষ থেকে নিয়মিত অর্থ পরিশোধ করা হচ্ছে। গত মাসেও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে আমাদের বকেয়া পাওনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ছিল।

    এ ছাড়া উভয়পক্ষের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তির লক্ষ্যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) দ্বারস্থ হয়েছে আদানি পাওয়ার।

    এই প্রক্রিয়ায় নিয়োজিত বিশেষজ্ঞের সঙ্গে কাজ করতে উভয়পক্ষই প্রতিনিধি মনোনীত করেছে। এ-সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। চলতি প্রক্রিয়ার মাধ্যমে দুপক্ষের মধ্যে বিরোধপূর্ণ বিষয়গুলোর গ্রহণযোগ্য সমাধান হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

    বাংলাদেশে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট। উৎপাদন করা হয় গড়ে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াট। আর শীতে চাহিদা কমে ১০ হাজার মেগাওয়াটের নিচে নামে। ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র থেকে প্রতিদিন সর্বোচ্চ প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বাংলাদেশে।

    ‘জুন-জুলাই মাসে আমাদেরে এককালীন একটি বড় অঙ্কের অর্থ পরিশোধ করেছে বিপিডিবি। এটি বাংলাদেশ থেকে আমাদের এই পাওনা উল্লেখযোগ্যভাবে কমাতে দারুণভাবে সাহায্য করেছে। প্রান্তিকভিত্তিক তুলনা করলে বকেয়া পাওনা এখন বেশ ভালোভাবেই কমে এসেছে’, বলছিলেন সিইও খালিয়া।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    আদানি পিডিবি বিদ্যুৎ

    এই বিষয়ে আরও সংবাদ

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    হাইকোর্টের রুল জারি
    বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    প্রতি মাসে আদানিকে ১২৩৪ কোটি টাকা দিচ্ছে পিডিবি

    হাইকোর্টের রুল জারি
    বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

    কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

    জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.