Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রবাস আয় বাড়াতে রেমিট্যান্স কার্ড প্রবর্তনের সুপারিশ

    মে ৫, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সুপারিশে বলা হয়েছে, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ও বিদ্যামান আর্থিক প্রণোদনাসহ অ-আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেয়া যেতে পারে। এরই অংশ হিসেবে প্রবাসী রেমিট্যান্স উদ্বুদ্ধকরণে প্রবাসীর নিজ নামে অথবা তার অথোরাইজড বেনিফিশিয়ারি বরাবর একটি রেমিট্যান্স কার্ড প্রবর্তন করা যেতে পারে। ওই কার্ডে প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনা হিসেবে রিওয়ার্ড পয়েন্ট প্রদান করার কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। এ সুবিধা প্রবাসীদের বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে প্রযোজ্য হারে। রেমিট্যান্স কার্ড অথবা নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হবে। একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের বিপরীতে রেমিট্যান্স কার্ড ইস্যু করা হবে এবং ব্যাংক থেকে একজন প্রবাসীর অথোরাইজড বেনিফিশিয়ারি রেমিট্যান্স কার্ড গ্রহণ করবেন।

    সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ২৪ এপ্রিল দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এই সভায় সভাপতিত্ব করেন।

    জানা গেছে, রেমিট্যান্স কার্ডে অথবা ব্যাংক হিসাবে জমাকৃত রিওয়ার্ড পয়েন্ট প্রবাসীরা রিওয়ার্ড পয়েন্ট ব্যাংকের সাথে চুক্তি করা যেকোনো মার্চেন্ট শপে গিয়ে বেনিফিশিয়ারি রিডিম করতে পারবেন। বিভিন্ন সরকারি ফি পরিশোধে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করা যেতে পারে। যেমন- জন্মনিবন্ধন ফি, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন/সংশোধন ফি, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ফি, জমি/ফ্যাটের রেজিস্ট্রেশন ফি, জমির খাজনা প্রদান, ইউটিলিটি বিল প্রদানে, সরকারি মেডিক্যাল হাসপাতালে বিল প্রদান, সরকারি স্কুল/কলেজের ফি প্রদান, প্রবাসী স্কিমের কিস্তি প্রদানে এবং ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি পরিশোধে তারা রিওয়ার্ড পয়েন্টের সুযোগ নিতে পারবেন।

    সুপারিশে বলা হয়েছে, এগুলোর পাশাপাশি, বিদ্যমান সুবিধাগুলো বৃদ্ধি করা যেতে পারে। যেমন- বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (অনিবাসী বাংলাদেশী) সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে, গৃহ নির্মাণ ঋণসুবিধা ৭৫:২৫ ডেট ইক্যুয়িটি রেশিও বৃদ্ধি করে ৮০:২০ রেশিও করা যেতে পারে, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের ঊর্ধ্বসীমা তুলে দেয়া যেতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মনে করে সুপারিশগুলো বাস্তবায়ন হলে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে উৎসাহিত হবেন।

    সূূত্র জানায়, প্রবাস আয় বৃদ্ধিতে রেমিট্যান্স প্রেরণকারীদের অ-আর্থিক সুবিধা দেয়ার বিষয়টি বর্তমানে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রবাস আয় বাংলাদেশের অর্থনীতিতে গত প্রায় তিন দশক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত সময়ের উপাত্ত বিশ্লেষণে দেখা যায় ওই সময়ে গড়ে প্রতি বছর বাংলাদেশের মোট আমদানি হয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলার এবং একই সময়ে গড়ে প্রতি বছর প্রবাস আয় এসেছে ১৫.৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এ সময়ে প্রতি বছর গড় আমদানি মূল্যের ৩৪.৩ শতাংশের সমপরিমাণ অংশই প্রবাস আয় দিয়ে মেটানো হয়েছে।

    প্রবাস আয় বৃদ্ধিতে গতি বাড়াতে ইতঃপূর্বে অর্থ বিভাগের মনিটরিং সেল বেশ কয়েকটি সুপারিশ করেছে। এবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বেশ কিছু সুপারিশ করেছে।


    অকা/রেকাপ্রসু/ফর/রাত, ০৫-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    প্রবাহ বাড়াতে মনিটরিং রেমিট্যান্স

    এই বিষয়ে আরও সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.