Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ালটন পণ্য মেরামতে ফ্রি সার্ভিস

    সেপ্টেম্বর ১০, ২০২৪ ২:২০ পূর্বাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক গ্রাহকের পরিবারে ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য। ওই সব পণ্য মেরামতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।

    সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক বিশেষ সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী মেরামতে গ্রাহকদের ফ্রি সার্ভিস প্রদানের জন্য সিএসএম বিভাগকে নির্দেশনা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তার নির্দেশনার প্রেক্ষিতে বন্যাদুর্গত ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস প্রদানের ঘোষণা দিয়েছে সিএসএম বিভাগ।

    ওয়ালটন সিএসএম বিভাগের প্রধান শিবদাস রায় বলেন, সম্প্রতি আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার লাখ লাখ পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ফলে, এই অঞ্চলের বেশির ভাগ পরিবারে ব্যবহৃত ওয়ালটনের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব পণ্যের সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে। তাই বন্যাকবলিত গ্রাহকদের জন্য ওয়ালটন পণ্য মেরামতে ফ্রি সার্ভিস প্রদান করা হবে।


    তিনি জানান, গ্রাহকদের দুর্দিনে ওয়ালটন পরিবার সর্বদা পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্যোগ এলাকায় ওয়ালটনের যেসব গ্রাহকের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতে সার্ভিসিং চার্জ ফ্রি করা হয়েছে। এছাড়াও পণ্য মেরামতে নতুন কোনো স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ লাগলে সেসব যন্ত্রাংশের দামের ওপরও গ্রাহকদের বিশেষ ছাড় দেয়া হবে। গ্রাহকেরা ১৬২৬৭ বা ০৮০০০০১৬২৬৭ (টোল ফ্রি) নাম্বারে ফোন করে এই সুবিধা নিতে পারবেন। ●

    অকা/শিবা/ফর/সকাল/১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ওয়ালটন

    এই বিষয়ে আরও সংবাদ

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

    ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ পেলেন প্রণব মজুমদার

    থমকে গেছে জার্মান অর্থনীতি

    ডিসিসিআই আয়োজিত মতবিনিময় সভা
    ব্যবসার খরচ কমানো ও সুদের হার কমানোর দাবি

    নতুন দুটি ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

    ​পর্দায় জয়া ম্যাজিক: মুক্তি পেল ‘আজো অর্ধাঙ্গিনী’

    ওভারলোড ফেস্টিভ্যালে মাতলো রক সঙ্গীতপ্রেমীরা

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার

    নতুন বিদেশি বিনিয়োগে বড় ধাক্কা, তিন মাসে কমেছে ৭০ শতাংশ

    তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.