Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বহুজাতিক কোম্পানির মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ, বিনিয়োগে অনাগ্রহ

    জুলাই ২৬, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    পুঁজি বাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গত অর্থবছরে মুনাফার তুলনায় বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তুলেছে—এটি কি বাংলাদেশ থেকে ধীরে ধীরে মূলধন প্রত্যাহারের কৌশল? বিশ্লেষকেরা মনে করছেন, এই পরিস্থিতি দেশের জন্য উদ্বেগজনক এবং দীর্ঘ মেয়াদে অর্থনীতি ও পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টি প্রতিষ্ঠান মুনাফার চেয়ে বেশি পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। যৌথভাবে তাদের নিট মুনাফা ছিল ৮ হাজার ১৬৭ কোটি ১১ লাখ টাকা। কিন্তু ঘোষিত নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৭৯৪ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ মুনাফার তুলনায় লভ্যাংশ বেড়েছে ১ হাজার ৬২৬ কোটি ৯৪ লাখ টাকা।

    বিশ্লেষকদের মতে, ডলার সংকটের কারণে বিগত কয়েক বছর বিদেশি কোম্পানিগুলো তাদের মুনাফা দেশে পাঠাতে পারেনি। এখন যখন ডলার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, তখন একসঙ্গে বড় অঙ্কের লভ্যাংশ পাঠানো হচ্ছে। এতে মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণার প্রবণতা দেখা যাচ্ছে।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ডলার সংকটের কারণে পূর্ববর্তী বছরগুলোর লভ্যাংশ আটকে ছিল। এখন সংকট কমেছে বলে তারা পুরনো লভ্যাংশও নিয়ে যাচ্ছে। তার ওপর টাকার অবমূল্যায়ন গত কয়েক বছরে প্রায় ৫০ শতাংশ হয়েছে। বিদেশি কোম্পানিগুলো আশঙ্কা করছে, ভবিষ্যতে আরও অবমূল্যায়ন হতে পারে, তাই তারা দ্রুত মুনাফা ফেরত পাঠাচ্ছে।’

    বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে এখনো বহুজাতিক কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু তারা পুনর্বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘নতুন বিনিয়োগের সিদ্ধান্ত তাদের গ্লোবাল স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে। তবে আমাদের ব্যর্থতা হলো আমরা বিনিয়োগের পরিবেশ এত আকর্ষণীয় করতে পারিনি যে তারা পুনর্বিনিয়োগে উৎসাহী হবে।’

    এসএআর সিকিউরিটিজের এমডি শরীফ আতাউর রহমান বলেন, ‘তারা বেশি লভ্যাংশ ঘোষণা করলেও ইল্ড হিসেবে হিসাব করলে তা তেমন লাভজনক নয়। যেমন—৩০০ টাকার শেয়ারে ৫০ শতাংশ লভ্যাংশে প্রকৃত রিটার্ন সীমিত। মূল উদ্দেশ্য নগদ টাকা ফেরত নেওয়া।’

    গ্রামীণফোন সর্বাধিক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩ হাজার ৬৩০ কোটি টাকার মুনাফার বিপরীতে ৪ হাজার ৪৫৬ কোটি টাকার লভ্যাংশ দিয়েছে। ম্যারিকো বাংলাদেশ তুলেছে ৬১৯ কোটি টাকা, লাফার্জহোলসিম ১১৩ কোটি টাকা। রবি, রেকিট বেনকিজার, সিঙ্গার, আরকে সিরামিকস, লিন্ডে বিডি ও ইউনিলিভারও মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। তবে বিএটিবিসি, বার্জার পেইন্টস, বাটা শু ও হাইডেলবার্গ সিমেন্ট কিছুটা সংযত ছিল, যদিও তাদের প্রবণতাও প্রায় একই।

    ম্যারিকো বাংলাদেশের কোম্পানি সচিব শাহিনুল ইসলাম বলেছেন, ‘আমরা লভ্যাংশ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঘোষণা করেছি। কোম্পানির রিটেইন্ড আর্নিংস এবং ক্যাশ ফ্লো পর্যাপ্ত আছে।’

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলেছে, কোম্পানির লভ্যাংশ বা বিনিয়োগের সিদ্ধান্তে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের সুযোগ নেই। সংস্থার মুখপাত্র আবুল কালাম বলেন, ‘কোনো কোম্পানি বিনিয়োগ করবে কি না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।’

    এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বহুজাতিক কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ কি কেবল মুনাফা তুলে নেওয়ার ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে? যদি দেশে প্রবৃদ্ধির সুযোগ থাকে, তবে পুনর্বিনিয়োগের প্রবণতা বাড়ছে না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এখন সময়ের দাবি। ●
    অকা/পুঁবা/ই/দুপুর/২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.