Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশে সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

    অক্টোবর ১৩, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের সঙ্গে দ্বিপীয় সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের চলমান ওয়াশিংটন সফরে বাইডেন প্রশাসনের বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে দ্বিপীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে একটি বড় অংশীদার হিসাবে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র এবং সেটির আলোকে দৃঢ় সহযোগিতা গড়তে চায় বাইডেন প্রশাসন।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ‘কূটনীতিতে দয়া-দাণ্যি (চ্যারিটি) দেখানোর কোনও সুযোগ নেই। সব দেশই তাদের নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী কাজ করে থাকে। বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রম নয়।’

    ঢাকার বিভিন্ন ক্ষেত্রে ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের কিছু চাওয়া-পাওয়া আছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক কিছু হিসাব-নিকাশ আছে। এক্ষেত্রে বাংলাদেশ তার ভারসাম্য কীভাবে নির্ধারণ করবে, সেটি একটি বড় চ্যালেঞ্জ।’

    যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দ্বিপীয় সম্পর্কের লেন্স থেকে দেখে না। বরং পরাশক্তি যুক্তরাষ্ট্র তার বৃহত্তর ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশকে কীভাবে যুক্ত করতে পারে সেটির প্রতি তাদের আগ্রহ বেশি। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে  সহযোগিতার মাত্রা কতটুকু হবে, সেটি নির্ধারিত হবে বাংলাদেশ কতটুকু মার্কিন প্রভাব বলয়ে অবস্থান করে।

    পররাষ্ট্র সচিব হিসেবে মো. জসীম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈদেশিক সফরে তিনি ওয়াশিংটনে গেছেন। ১১ ও ১২ অক্টোবর ওয়াশিংটনে তিনি অন্তত সাতটি বৈঠক করেছেন। এর মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা, আন্ডার সেক্রেটারি জন বাস ও উজরা জায়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্মিথ উইলসন; হোয়াইট হাউজের দণি এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড এবং অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন।

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কী চায় : বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা, যেমন- বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো উত্থাপন করে। চলমান বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রমে মার্কিন সহায়তার বিষয়েও আলোচনা হয়।

    এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘চলমান সংস্কারগুলোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের অবহিত করা হয়। এর মধ্যে বিচার বিভাগ বা পুলিশ প্রশাসন সংস্কারে অভিজ্ঞতা আছে যুক্তরাষ্ট্রের। তারা এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।’

    বাংলাদেশে ব্যাংকিং খাতের অবস্থা বেশ নাজুক এবং এক্ষেত্রে তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং এ বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে তিনি জানান।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গা হচ্ছে শ্রম অধিকার, মানবাধিকার, রোহিঙ্গা, আঞ্চলিক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়। বাংলাদেশকে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি বড় অংশীদার হিসাবে মনে করে।

    সুনির্দিষ্ট প্রস্তাব : যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বড় ত্রেগুলো মোটামুটি চিহ্নিত করা হয়েছে। এখন বাংলাদেশের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, ‘খাতভিত্তিক সুনির্দিষ্ট সহযোগিতা প্রস্তাব দিতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে সরকারিভাবে অথবা প্রকল্প আকারে সহযোগিতা করতে পারে দেশটি।’

    এছাড়া বহুপক্ষীয় মেকানিজম, যেমন জাতিসংঘ বা আঞ্চলিক সহযোগিতার অধীনেও যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে বলে তিনি জানান।

    দুর্নীতিবিরোধী সহায়তা : মে মাসে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১(সি) ধারার আওতায় ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করার পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ্যে সেটি ঘোষণা করে। এই প্রথমবারের মতো কোনও বাংলাদেশিকে প্রকাশ্যে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করা হয়। এদিক থেকে দুর্নীতিবিরোধী অবস্থানে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ। ●

    অকা/বাণিজ্য/ফর/রাত/১৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড এখন প্যারাগুয়ের

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.