Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেট সামনে রেখে পুঁজি বাজারে সূচকের উন্নতি

    জুন ৩, ২০২৫ ৬:০২ অপরাহ্ণUpdated:জুন ৩, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজারে সূচকের উন্নতি গড়াল টানা তৃতীয় দিনে। আর এ তিন দিনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টকের সূচক বেড়েছে ৭৪ পয়েন্টের বেশি। বাজেটকে সামনে রেখেই সূচকের এ উন্নতি ঘটেছে এমনটিই মনে করেন পুঁজি বাজার সংশ্লিষ্টরা। পুঁজি বাজারের চলমান মন্দা কাটাতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা ও এর অংশীজনদের বিভিন্ন উদ্যোগের ফলে বাজেটে পুঁজিবাজার নিয়ে সরকারের ইতিবাচক কিছু পদক্ষেপের প্রত্যাশা তৈরি হওয়ায় সূচকের এ উন্নতি ঘটেছে বলে মনে করছেন তারা।

    এর আগে টানা পতনের ফলে বড় ধরনের সঙ্কটের মুখে ছিল পুঁজি বাজার। প্রায় প্রতিদিনই বিনিয়োগকারীদের বিক্ষোভ যেন নিয়মে পরিণত হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রক সংস্থা ও স্টেক হোল্ডাররা একের পর এক বৈঠক করে যাচ্ছিলেন। এ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন। তবুও পরিস্থিতির উন্নতি ঘটেনি। এ সময় টানা ছয় দিনের দরপতনে ১৮৬ পয়েন্ট হারায় দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটির অবনতি ঘটে ২০০ পয়েন্টের বেশি।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২ মে ২১ দশমিক ১৬ পয়েন্ট উন্নতি ধরে রাখে। ২ মে ৪ হাজার ৬৬৮ দশমিক ৪০ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে ৪ হাজার ৬৮৯ দশমিক ৬২ পয়েন্টে স্থির হয়। এ সময় বাজারটির অপর দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ৮ দশমিক ২১ ও ৫ দশমিক ৯৫ পয়েন্ট।

    তবে একই দিনে চট্টগ্রাম শেয়ার বাজারে (সিএসই) ছিল ভিন্ন চিত্র। এখানে সূচকের মিশ্র আচরণ ঘটতে দেখা যায়। বাজারটির মৌলভিত্তির কোম্পানি নিয়ে গড়া বিশেষায়িত সূচক সিএসই-৩০ ৪৯ দশমিক ৯৩ পয়েন্ট উন্নতি ধরে রাখলেও বাজারটির প্রধান সূচক হিসেবে পরিচিত সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ও সিএসসিএক্স সূচক দু’টির আচরণ ছিল নেতিবাচক। উল্লিখিত দু’টি সূচক যথাক্রমে ২৮ দশমিক ৪২ ও ১৪ দশমিক ৩৬ পয়েন্ট হ্রাস পায়।

    বাজার আচরণের এ ইতিবাচক ধারা বাজেট-পরবর্তী সময়ে অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার যে সঙ্কট চলছে তা কিছুটা হলেও দূরীভূত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ২ মে পুঁজি বাজারে সূচকের উন্নতির পেছনে বড় ভূমিকা ছিল ব্যাংক ও বীমা খাতের। মূলধনসমৃদ্ধ এ দু’টি খাতের বেশির ভাগ কোম্পানির মূল্যবৃদ্ধিই মূলত ডিএসইতে বাজার সূচককে এগিয়ে রাখে।
    একইভাবে চট্টগ্রামেও সিএসই-৩০ সূচকটির একই কারণে উন্নতি ঘটতে দেখা যায়।

    ২ মে ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি ছিল ব্যাংকিং কোম্পানি ব্র্যাক ব্যাংক। ৩১ কোটি ছয় লাখ ৮১ হাজার টাকায় কোম্পানিটির ৬৪ লাখ ৯০ হাজার শেয়ার হাতবদল হয়েছে ২ মে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। ১৪ কোটি ২২ লাখ ৪৬ হাজার টাকায় কোম্পানিটির সাত লাখ তিন হাজার শেয়ার লেনদেন হয়েছে। পাঁচ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। লেনদেনের শীর্ষ দশের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফাইন ফুডস, মালেক স্পিনিং , বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং ওরিয়ন ইনফিউশন।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে ২ মে লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৯টির দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দান জুট-এর। এ দিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় সাত টাকা আট পয়সা বা ৯.৩৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্মা এইড-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩৫ টাকা বা ৭.৪৪ শতাংশ। আর দুই টাকা ৪০ পয়সা বা ৭.২৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স।

    ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ছিল আফতাব অটোমোবাইলস ৭.১৪ শতাংশ, দেশ গার্মেন্ট ৬.৭৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৬.৫৭ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৬.৫১ শতাংশ, এম এল ডাইং ৬.১০ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ৫.৮৮ শতাংশ ও ন্যাশনাল ব্যাংক ৫.৭১ শতাংশ দর বেড়েছে।

    লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর কমেছে। ২ মে সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সের। এ দিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই কোম্পানির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৭.০৭ শতাংশ। আর ৩৪ টাকা ৩০ পয়সা বা ৫.০৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।

    দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পিপলস লিজিং ৫.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৪.৯৬ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৪.৫৯ শতাংশ, আনলিমা ইয়ার্র্ন ৪.০৭ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৪.০৭ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক ৪.০০ শতাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ার ৩.৮৫ শতাংশ দর কমেছে। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.