Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    জুলাই ১০, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    সরকার দেশের অর্থায়ন কাঠামো আরও বহুমুখী করতে বিকল্প অর্থের উৎস খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফরকে সামনে রেখে দেশটির সঙ্গে বিকল্প অর্থায়নের কোনো সুযোগ রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।

    বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সৌদি-বাংলা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    তিনি জানান, বিটিএমএর পক্ষ থেকে বেশ কয়েকটি সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কিছু বিষয়ে বৈঠকেই সমাধানের পথ বের হয়েছে। বাকি বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

    আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিল্পের বিকাশের ওপর ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের বড় অংশ নির্ভর করছে। এ কারণে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং উদ্যোক্তাদের সমস্যার সমাধানে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনা সহজ করতে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করা হয়েছে। এরপরও যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার কাজ চলমান রয়েছে।

    সৌদি-বাংলা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষতা উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থায়ন ব্যবস্থায় বৈচিত্র্য আনতে নতুন নতুন উৎস অনুসন্ধান করা হচ্ছে। এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

    নতুন অর্থবছরের বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “বাজেট কেমন হয়েছে, সেটি আপনারাই মূল্যায়ন করবেন।”

    রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি অর্থবছরের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা এ লক্ষ্য পূরণে প্রস্তুত রয়েছেন এবং সরকারের নির্ধারিত রাজস্ব আহরণে সফল হওয়া যাবে বলে তিনি আশা করছেন।

    সর্বশেষ হালনাগাদ 1 month আগে

    অর্থমন্ত্রী উদ্যোক্তা বাজেট

    এই বিষয়ে আরও সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.