Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের পরিমাণ বেড়েছে

    অক্টোবর ১৮, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে চলমান ডলার সংকটেও বিদেশি বিনিয়োগ (এফডিআই) সুখবর দিতে পারেনি। ২০২২-২৩ অর্থবছর তার আগের অর্থবছরের তুলনায় সোয়া চার শতাংশ কম এসেছে মোট এফডিআই। মূলত বৈশ্বিক অস্থিরতার কারণে ২০২২ সালের সংকটের মুখোমুখি পড়ে দেশের অর্থনীতি। পাশাপাশি বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের পরিমাণও বেড়েছে। এর ফলে ২০২২-২৩ অর্থবছর নিট বিনিয়োগে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছর গ্রস বিনিয়োগ হয়েছে ৪ দশমিক ৪৩৮ বিলিয়ন ডলার, যা তার আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ৬৩৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে গ্রস বিনিয়োগ কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগে শীর্ষ দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, হংকং ও নেদারল্যান্ডস।

    অপরদিকে গত অর্থবছরে বিনিয়োগ ফেরত নিয়ে যাওয়া হয় ১ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১ দশমিক ১৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিনিয়োগ প্রত্যাহার বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ। এ সময় সবচেয়ে বেশি বিনিয়োগ প্রত্যাহার করেছে দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও সিঙ্গাপুর।

    প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করা দেশ যুক্তরাজ্য। এর পরিমাণ ছিল ৬২২ মিলিয়ন ডলার। তবে দেশটি মাত্র ৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহার করেছে। এতে দেশটির নিট বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৫৬৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ব্যাংকিং খাতে ২৩৪ মিলিয়ন ডলার ও টেক্সটাইল খাতে ১৮৭ মিলিয়ন ডলার বিনিয়োগ ছিল।

    গত অর্থবছর বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগে দ্বিতীয় অবস্থানে ছিল নেদারল্যান্ডস। দেশটি প্রায় ৫১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে বিনিয়োগ প্রত্যাহার করেছে অনেক কম, মাত্র ৭৭ মিলিয়ন ডলার। এতে দেশটির নিট বিনিয়োগ দাঁড়ায় ৪৩৬ মিলিয়ন ডলার। নেদারল্যান্ডস খাদ্য খাতে ১৫১ মিলিয়ন এবং গ্যাস ও পেট্রোলিয়াম খাতে ১০২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

    যদিও দক্ষিণ কোরিয়া থেকে ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ ৬০৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আসে। তবে এ সময় দেশটি বাংলাদেশ থেকে ৩০৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ ফেরত নিয়ে গেছে। ফলে গত অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে নিট বিনিয়োগ দাঁড়ায় ২৯৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ১৬০ মিলিয়ন ডলারই এসেছে টেক্সটাইল খাতে।

    গত অর্থবছরে চীন থেকে বিনিয়োগ এসেছে ২৩২ মিলিয়ন ডলারের। এর মধ্যে দেশটি বাংলাদেশ থেকে ২০৩ মিলিয়ন ডলারই ফেরত নিয়ে গেছে। ফলে গত অর্থবছর চীনের নিট বিনিয়োগ দাঁড়ায় মাত্র ২৯ মিলিয়ন ডলার। আর গত অর্থবছর হংকংয়ের বিনিয়োগের পরিমাণ ছিল ৩৭১ মিলিয়ন ডলারের। এর মধ্যে দেশটি ১৮৭ মিলিয়ন ডলার ফেরত নিয়ে গেছে। এতে করে দেশটির গত অর্থবছরে বাংলাদেশে নিট বিনিয়োগ ছিল ১৮৪ মিলিয়ন ডলার। দেশটি প্রায় ১১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিদ্যুৎ খাতে।

    এছাড়া গত অর্থবছরে সিঙ্গাপুরও বিনিয়োগ ফেরত নিয়ে গেছে। ২০২২-২৩ অর্থবছরে দেশটির বাংলাদেশে বিনিয়োগ করেছে প্রায় ৩৩১ মিলিয়ন ডলার। একই সময়ে ১৩৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ ফেরত যায়। ফলে দেশটির নিট বিনিয়োগ দাঁড়ায় ১৯২ মিলিয়ন ডলারে। সিঙ্গাপুর বিদ্যুৎ খাতে সর্বোচ্চ ৩৫ মিলিয়ন ডলার নিট বিনিয়োগ করেছে।

    যুক্তরাষ্ট্র গত অর্থবছরে বাংলাদেশে ৩৪৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আর বিনিয়োগ প্রত্যাহার করেছে মাত্র ৫৮ মিলিয়ন ডলার। ফেরত নেয়ার পর দেশটির নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৮৯ মিলিয়ন ডলার। জাপান ১০৭ মিলিয়ন বিনিয়োগ করলেও গত অর্থবছরে ২৮ মিলিয়ন ডলারই ফেরত নেয়। এতে নিট বিনিয়োগ দাঁড়ায় ৭৯ মিলিয়ন ডলার।

    একইভাবে গত অর্থবছরে ভারত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং নরওয়ে বাংলাদেশ থেকে বিনিয়োগ ফেরত নিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ছিল প্রায় ১৪২ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রত্যাহার করে ২২ মিলিয়ন ডলার। এতে করে নিট বিনিয়োগ দাঁড়ায় ১২০ মিলিয়ন ডলার। সংযুক্ত আরব আমিরাত ১০২ মিলিয়ন ডলার বিনিয়োগ করলেও প্রত্যাহার করে ১২ মিলিয়ন। আর বিদায়ী অর্থবছরে মালয়েশিয়ার মোট ১০৫ মিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে ফেরত নেয় ৬ মিলিয়ন ডলার। এছাড়া নরওয়ের মোট বিনিয়োগ ছিল ১৮৯ মিলিয়ন ডলার। এর মধ্যে দেশটি প্রায় ৫ মিলিয়ন ডলার ফেরত নিয়ে যায়।

    অন্যদিকে গত অর্থবছরে কোনো বিনিয়োগ ফেরত নেয়নি মালটা। দেশটি ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশে মোট ১৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। কোনো অর্থ ফেরত না নেয়াতে নিট বিনিয়োগে কোনো পরিবর্তন আসেনি।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, গত অর্থবছর সর্বোচ্চ বিনিয়োগ এসেছে টেক্সটাইল খাতে এক দশমিক ২২৯ বিলিয়ন ডলার। তবে এর মধ্যে ৪৬ শতাংশ ৫৬৭ মিলিয়ন ডলার ফেরত গেছে। ফলে খাতটিতে নিট বিনিয়োগ দাঁড়ায় ৬৬২ মিলিয়ন ডলার। এর বড় অংশই যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার।

    এদিকে বিদ্যুৎ খাতে প্রায় ৪৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ এলেও ১৩৯ মিলিয়ন ডলারই ফেরত গেছে। নিট বিনিয়োগ দাঁড়ায় ৩০১ মিলিয়ন ডলার। ব্যাংকিং খাতে ৪০৩ মিলিয়ন ডলার বিনিয়োগ এলেও ফেরত গেছে ৩৬ মিলিয়ন ডলার। আর গ্যাস ও পেট্রোলিয়াম খাতে ৩৪০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসার বিপরীতে ফেরত গেছে ১৪ মিলিয়ন ডলার। আর টেলিকম খাতে আসা ৪৩৬ মিলিয়ন ডলারের প্রায় পুরোটাই বিনিয়োগ রয়ে গেছে। ফেরত গিয়েছে মাত্র ১ মিলিয়ন ডলার।

    অকা/প্র/ সকাল, ১৮ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের পরিমাণ বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.