Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি ব্যাংকগুলোর আমানত বেড়েছে

    মার্চ ২৩, ২০২৩ ৪:৩৮ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে বেশকিছু ব্যাংকের ঋণ অনিয়ম ও জালিয়াতির তথ্য গণমাধ্যমে আসার পর সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর আমানতের প্রবৃদ্ধি ব্যাপক কমেছে। অন্যদিকে দেশে অবস্থানরত বিদেশি ব্যাংকগুলোর ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে আমানত বেড়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক তফসিলি ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে থাকা বেদেশি নয়টি ব্যাংকের ২০২২ এর ডিসেম্বর প্রান্তিক শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩,৯৮০ কোটি টাকা। যেখানে আগের সেপ্টেম্বর প্রান্তিকে আমানতের পরিমাণ ছিল ৬৮,১৪৩ হাজার কোটি টাকা। ডিসেম্বর প্রান্তিকে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৭%।

    এছাড়া ২০২১ এর ডিসেম্বর প্রান্তিকের সঙ্গে তুলনা করলে ২০২২ এর ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৯১১৮ কোটি টাকা বা ১৪%। ২০২১ এর ডিসেম্বরে বিদেশি ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল ৬৪৮৬১ কোটি টাকা।

    ব্যাংকাররা বলেন, বেদেশি ব্যাংকগুলোর চেয়ে দেশের রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংকগুলো আমানতের রেট বেশি দিচ্ছে। তারপরও দেশের ব্যাংকগুলোর তুলনায় বিদেশি ব্যাংকগুলোর আমানত যে হারে বাড়ছে তাতে বোঝা যাচ্ছে দেশের ব্যাংকগুলোতে বিনিয়োগে অনেক গ্রাহকের কিছুটা আস্থার সংকট হয়েছে।

    তারা বলেন, বেশকিছু রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংকের ঋণ অনিয়মের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে যার কারণে অধিক নিরাপত্তা ভেবে বিদেশি ব্যাংকগুলোতে আমানত রাখছে মানুষ।

    গত নভেম্বরে একাধিক ইসলামিক ব্যাংকগুলোর ঋণ জালিয়াতির তথ্য গণমাধ্যমে উঠে আসার পর ওই ব্যাংকগুলোতে থাকা গ্রাহকের আমানত ব্যাপকভাবে কমেছে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, গত জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বাইরে গ্রাহকের হাতে টাকার পরিমাণ বেড়েছে।

    ত্রৈমাসিক তফসিলি ব্যাংকের পরিসংখ্যান প্রতিবেদন থেকে দেখা গেছে, ডিসেম্বর প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলো (ইসলামী ব্যাংকসহ) আমানতের প্রবৃদ্ধি ব্যাপক কমেছে।

    ২০২২ এর জুন শেষে বেসরকারি ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল ১০ লাখ ৫৯ হাজার কোটি টাকা। ওইসময় আমানত প্রবৃদ্ধি হয়েছে আগের মার্চ প্রান্তিকের তুলনায় ৪.৯০%। 

    ২০২২ এর সেপ্টেম্বর প্রান্তিকে আমানত প্রবৃদ্ধি হয়েছে ০.৭৪%। এছাড়া ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে এর প্রবৃদ্ধি হয়েছে ০.২২%। অর্থাৎ ডিসেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ১০ লাখ ৬৯ হাজার কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের মনেটারি সার্ভের রিপোর্ট বলছে, ২০২২ এর জুনে ব্যাংকগুলোর বাইরে মানুষের হাতে টাকার পরিমাণ ছিল ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ২০২৩ এর জানুয়ারিতে মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার কোটি টাকা। অর্থাৎ সাত মাসে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে হাতে রেখেছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

    একটি বিদেশি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সাধারণত ইকোনোমি যখন স্বাভাবিক থাকে মানুষ ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে বেশি। যখন ইকোনোমি নানা কারণে অস্বাভাবিক হয়ে যায় তখন মানুষ যেখানে নিরাপত্তা বেশি সেখানে মুনাফা কম হলেও বিনিয়োগ বেশি করে।"

    "দেশের ভালো কিছু ব্যাংকের ঋণ অনিয়মের তথ্য বাজারে ছড়িয়ে পড়ায় গ্রাহকের ব্যাপক আমানত তুলে নিয়েছে। এই টাকা তো তারা বেশিদিন হাতে রাখতে পারেনা, তাই ভিন্ন উপায়ে বিনিয়োগ করেছে। বিদেশি ব্যাংকগুলোর অবস্থা ভালো থাকায় এখানে নতুন করে ডিপোজিট বেশি রাখছে গ্রাহক।"

     ত্রৈমাসিক তফসিলি ব্যাংকের পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, ইসলামিক ব্যাংকগুলোর আমানত ব্যাপক কমেছে। ২০২২ এর জুন প্রান্তিক শেষে ইসলামিক ব্যাংকগুলোর আমানত ছিল ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা। ওই সময়ে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৪৭%।

    যদিও গত সেপ্টেম্বর প্রান্তিকে আমানত প্রবৃদ্ধি হয়েছে ১.৩৬%। একইসঙ্গে ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে আমানতের প্রবৃদ্ধি নেগেটিভ মাইনাস ২.৯০% হয়েছে। ডিসেম্বর শেষে তাদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার কোটি টাকা।

    অকা/ব্যাংখা/ বিকেল, ২৩ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বিদেশি ব্যাংকগুলোর আমানত বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.