Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    জুন ২৪, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক> 

    চীনের দালিয়ানে অনুষ্ঠিত সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে চায় সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’—এই বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    মঙ্গলবার দালিয়ানের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই এবারের সম্মেলনে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

    মাহদী আমিন জানান, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত সামার দাভোস ২০২৬ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি খাতের উদ্ভাবক, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা এতে অংশ নিচ্ছেন।

    তিনি বলেন, বাংলাদেশের জন্য এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সরকার দেশের অর্থনৈতিক সক্ষমতা, সংস্কার কার্যক্রম এবং বিনিয়োগবান্ধব পরিবেশের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায়। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পাবে।

    মুখপাত্র আরও বলেন, বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সরকার কাজ করছে। সামার দাভোস সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

    এর আগে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয়।

    মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও সংস্কার উদ্যোগের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।

    সরকারের প্রত্যাশা, সামার দাভোসে বাংলাদেশের অংশগ্রহণ নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও দৃশ্যমান করে তুলবে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    চীন দাভোস প্রধানমন্ত্রী বিনিয়োগ

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.