Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমার প্রযুক্তিগত উন্নয়নে ইনস্যুরটেক কোম্পানি বৃদ্ধির সিদ্ধান্ত

    জানুয়ারি ২৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ108
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চৌধুরী মো. শাহেদ ●

    বাজার পরিধি বৃদ্ধি পাওয়ায় বীমার প্রযুক্তিগত উন্নয়নে আইডিআরএ ইনস্যুরটেক কোম্পানি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশের বীমা কোম্পানিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তালিকাভুক্ত এ ধরনের কোম্পানির সংখ্যা ৭টি। আরও সংখ্যা বাড়ানোর জন্য আগ্রহী ৫টি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে গতকাল ২৮ জানুয়ারি আইডিআরএ এক বৈঠক অনুষ্ঠিত হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম রাজধানীর দিলকুশাস্থ কার‌্যালয়ে সভায় সভাপতিত্ব করেন। এতে আইডিআরএ‘র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    জানা গেছে, বৈঠকে উপস্থিত কোম্পানির মধ্যে প্রায় সকলের টেলিমেডিসিন পদ্ধতির অভিজ্ঞতা বিদ্যমান। টেলিমেডিসিন পদ্ধতি হলো টেলিযোগাযোগ অর্থাৎ মোবাইল ফোন বা ভিডিও সম্মেলনের সুবিধা ব্যবহার করে স্বাস্থ্য সেবার দূরচিকিৎসা। বৈঠকে কোম্পানিগুলোকে তথ্য প্রযুক্তির মাধ্যমে বীমা শিল্পের জন্য গ্রাহকমুখি হওয়া, একটি নিরাপদ ও সংরক্ষিত ব্যবস্থার মাধ্যমে বীমায় অন্তর্ভুক্তি যাতে করে বীমা খাতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।

    উল্লেখ্য, বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ফিনটেক এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত স্থায়ী কমিটি ২০২৩ সালের ৩০ মার্চ এক বৈঠকে মিলিত হয়। বেসিস ইনস্যুরটেক কোম্পানিগুলির জন্য একটি খসড়া নির্দেশিকা উপস্থাপন করে এ সময়। বৈঠকে তখন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বীমা খাতের অগ্রগতির জন্য ইনস্যুরটেক কোম্পানিগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং সুষ্ঠভাবে ব্যবসা পরিচালনার জন্য ইনস্যুরটেক কোম্পানিগুলোর একটি নিয়ন্ত্রণ কাঠামো তৈরির প্রয়োজনীয়তা ও নিয়ন্ত্রণ কাঠামো তৈরির জন্য আইডিআরএকে  অনুরোধ জানান। 

    বিয়য়টির গুরুত্ব অনুধাবন করে বীমা খাতকে আধুনিকায়নের জন্য নিয়োজিত টেকনোলজিকাল কোম্পানীগুলোকে একটি অবকাঠামোয় আনার উদ্দেশ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী কাজ শুরু করেন। সে ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৬ আগস্ট তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে বীমা শিল্পে নতুন পরিকল্পনা ও সেবা উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সুবিধা সহজীকরণ ও স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ইনস্যুরটেক/স্টার্ট-অ্যাপ প্রতিষ্ঠানের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স-২০২৩ জারি করে আইডিআরএ।

    আইডিআরএ রেগুলেটরি স্যান্ডবক্সের সংজ্ঞা দেয় এভাবে, রেগুলেটরি স্যান্ডবক্স হচ্ছে এমন একটি ব্যবস্থা, যাতে নতুন ব্যবসায়িক ধারা সৃষ্টির জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে নতুন বীমা পরিকল্প বা সেবা উদ্ভাবনের জন্য পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা যাবে। নীতিমালায় আইডিআরএ বলে, বীমা খাতের সুশৃঙ্খল বিকাশ এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে সহায়তা করবে ইনস্যুরটেক।

    আইডিআরএ সে সময় জানায়, বিশ্বের বিভিন্ন দেশে ইনস্যুরটেক সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও বাংলাদেশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিয়ন্ত্রক বলে, বীমা খাতের বিকাশ এবং বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং তথ্য প্রযুক্তি খাতকে বীমা সেবায় সম্পৃক্ত করতেই এ নীতিমালা জারি করা হলো।

    ইনস্যুরটেক কোম্পানিকে সেবা দেওয়ার অনুমোদন পেতে আইডিআরএর কাছে আবেদন করতে হবে। রেগুলেটরি স্যান্ডবক্সে আবেদনের শ্রেণি বিভাগের কথা বলা হয় বীমা পরিকল্প উদ্ভাবন, বীমা পণ্য বিপণন (ই-কমার্সসহ), বীমা দাবি নিষ্পত্তি, অবলিখন ও আইডিআরএ নির্ধারিত অন্য যেকোনো ধরনের বীমা সেবা।

    আইডিআরএ থেকে বলা হয় অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড বিবেচনায় নেবে সেগুলো হচ্ছে আইডিআরএর সন্তুষ্টি, তথ্যপ্রযুক্তির মাধ্যমে কোনো উদ্ভাবন বীমা শিল্পের জন্য উপকারী হওয়া, একটি নিরাপদ ও সংরক্ষিত ব্যবস্থার মাধ্যমে বীমায় অন্তর্ভুক্তি, বীমা খাতে গ্রাহক সংখ্যা (পেনিট্রেশন) বৃদ্ধি ইত্যাদি।

    নীতিমালায় বলা হয়, আইডিআরএর অনুমোদন ছাড়া কোনো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্যুরটেক বা স্টার্ট-আপ বীমাকারীর সঙ্গে বীমা পণ্য বা বীমা সেবা দেওয়ার কার্যক্রমে যুক্ত হতে পারবে না। কোম্পানিগুলোর জন্য আইডিআরএর অনুমোদন ৩ বছরের। তবে আইডিআরএ সন্তুষ্ট হলে নির্ধারিত শর্তে অনুমোদনের সময় বাড়াতে পারবে। ●

    অকা/বীখা/বিপ্র/সকাল/২৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.