Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা খাতে শ্রমিক তহবিল গঠনে অনীহা, বঞ্চিত হচ্ছে লাখো কর্মী

    মে ৫, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণUpdated:মে ৫, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আইনি স্পষ্টতা ও যথাযথ দিকনির্দেশনার অভাবে দেশের বীমা খাতে এখনও গঠন করা হয়নি কর্মীদের জন্য মুনাফায় অংশগ্রহণ তহবিল—ডব্লিউপিপিএফ (Workers’ Profit Participation Fund) । ফলে একদিকে শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে কোম্পানির প্রকৃত মুনাফার অংশ থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার কর্মী।
    বীমা কোম্পানিগুলো নিজেদের ‘আর্থিক প্রতিষ্ঠান’ দাবি করে শ্রম আইনের আওতার বাইরে থাকতে চাইছে। তারা বলছে, এই খাত ‘শ্রমঘন নয়’ এবং দৃশ্যমান শ্রমিকের উপস্থিতি তুলনামূলকভাবে কম, তাই শ্রম আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু দীর্ঘদিনেও বিষয়টির কোনো নিরসন না হওয়ায় এটি নিয়ে উঠছে নানা প্রশ্ন।
    বাংলাদেশের বর্তমান শ্রম আইন অনুযায়ী, যে কোনো কোম্পানির পরিশোধিত মূলধন এক কোটি টাকা বা স্থায়ী সম্পদ দুই কোটি টাকার বেশি হলে, সেখানে কর্মরত শ্রমিকদের জন্য ডব্লিউপিপিএফ তহবিল গঠন বাধ্যতামূলক। প্রতি বছর কোম্পানির কর-পরবর্তী মুনাফার ৫% এই তহবিলে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এর মধ্যে ৮০% অর্থ সরাসরি কর্মীরা, ১০% কোম্পানির শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি ১০% সরকার পরিচালিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা হওয়ার কথা।
    আইনে এই বিধান স্পষ্ট থাকলেও দেশের ৩৫টি জীবন বীমা ও ৪৫টি সাধারণ বীমা কোম্পানি এখনও ডব্লিউপিপিএফ গঠন করেনি। তাদের দাবি, তারা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে শ্রম আইন থেকে অব্যাহতি পাওয়ার অধিকার রাখে। অথচ এখনো পর্যন্ত আইনগতভাবে বীমা খাতকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
    ২০১৬ সালের ৯ মার্চ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ২০১৭ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ডব্লিউপিপিএফ গঠনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়। কিন্তু বীমা খাতের জন্য এ ধরনের কোনো নির্দেশনা এখনও দেয়নি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
    সূত্র অনুযায়ী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আইডিআরএর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে অব্যাহতি পাওয়ার জন্য। এমনকি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগেও তারা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সাড়া মেলেনি।
    এই পরিস্থিতিতে দেশের প্রায় ৮০টি বেসরকারি বীমা কোম্পানি ‘চিঠি পাঠানো হয়েছে’ বলে দায় এড়ানোর চেষ্টা করছে এবং শ্রম আইন পরিপালন না করে তহবিল গঠনের পদক্ষেপ নিচ্ছে না। অথচ এসব কোম্পানির পরিশোধিত মূলধন ও সম্পদ পরিমাণ শ্রম আইনে উল্লিখিত সীমার চেয়ে অনেক বেশি, যার ভিত্তিতে ডব্লিউপিপিএফ গঠন তাদের জন্য বাধ্যতামূলক।
    এমন বাস্তবতায় নিরীক্ষকরা বারবার তাদের আর্থিক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করছেন। যেমন, মেঘনা ইন্স্যুরেন্সের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া আর্থিক প্রতিবেদনে এ বিষয়ে প্রশ্ন তোলে নিরীক্ষক প্রতিষ্ঠান।
    খাতসংশ্লিষ্টরা বলছেন, বীমা কোম্পানিগুলোর এ ধরনের আচরণ শ্রম আইন লঙ্ঘনের শামিল। অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বছরের পর বছর অপেক্ষা করে তারা কার্যত কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে। নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ রহস্যজনকভাবে নীরব থাকায় সমস্যার কোনো সমাধান আসছে না। এতে প্রায় ১০ লাখ কর্মী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, এবং একই সঙ্গে সরকারি শ্রমিক কল্যাণ তহবিলও হারাচ্ছে কোটি কোটি টাকার সম্ভাব্য রাজস্ব। ●
    অকা/বী/সকাল/ ৫ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে, ৫০ কারারক্ষীকে তলব

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.