Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা গবেষণা গাইডলাইন জারি

    ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ণUpdated:ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ণ72
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চৌধুরী মো. শাহেদ ●
    বীমা শিল্পের উন্নয়নের লক্ষ্যে গবেষণা কার্যক্রম সুচারুভাবে সম্পাদান করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গবেষণা গাইডলাইন ২০২৫ জারি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএ বীমা গবেষণা গাইডলাইন জারি করে। খবর নির্ভরযোগ্য সূত্রের।
    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম ৯ সেপ্টেম্বর স্বপদে নিয়োগ পাওয়ার পর তাঁর নেতৃত্বে সম্মিলিতভাবে অন্যান্য বীমামুখি উন্নয়নমূলক কাজের পাশাপাশি বীমা গবেষণার মতো অতি গুরুত্বপূর্ণ কাজটিকে সফল উদ্যোগ হিসেবে দেখছেন বীমা খাতের সংশ্লিষ্টরা। জানা গেছে, আইডিআরএ এ যোগদানের পর চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বে বীমার উন্নতি সাধনে এটি প্রথম সফল গাইডলাইন হিসেবে বিবেচিত।
    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর পরিচালক (গবেষণা ও উন্নয়ন) সুবীর চৌধুরীর ১২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এ বিষয়ক পত্রটি (স্মারক নং-৫৩.০৩.০০০০.০১৯.৪২.০০০১.২৫.০৩) সকল বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ বীমা খাতের সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। বীমা গবেষণা গাইডলাইন জারির আগে তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর ১৭৯তম সভায় অনুমোদিত হয়।
    ১৩ পৃষ্ঠাব্যাপী তৈরিকৃত গাইডলাইন প্রসঙ্গে চেয়ারম্যান ড. এম আসলাম আলম জানান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ ’র ১৫ ধারার বিধান অনুযায়ী এর মূল কাজ ও দায়িত্ব হচ্ছে বীমা ও পুনঃবীমা ব্যবসা সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণ। কর্তৃপক্ষ দেশে বীমা ও পুনঃবীমা সেবার মান উন্নয়নে শিল্প সংশ্লিষ্ট প্রশিক্ষণসমূহের উৎসাহ প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, কর্মশালা ও সভার আয়োজন করে থাকে। বীমাকারী, পুনঃবীমাকারী, মধ্যস্থতাকারীর নিবন্ধীকরণ ও সনদ প্রদান এবং অনুরূপ নিবন্ধীকরণ নবায়ন, সংশোধন, প্রত্যাহার, স্থগিতকরণ বা বাতিলকরণ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ●

    অকা/বীখা/বিপ্র/সকাল/১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    গবেষণা বীমা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.