Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বুল মার্কেটের দ্বারপ্রান্তে দেশের শেয়ার বাজার

    সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশের শেয়ার বাজার এখন এক সম্ভাবনাময় বুল মার্কেটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসা এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কারের কারণে পুঁজি বাজারে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার সাম্প্রতিক বাজার উল্লম্ফনের সঙ্গে তুলনা করে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশও একই ধরনের উত্থানের দিকে এগোতে পারে।

    গত ৩১ আগস্ট রাজধানীর মতিঝিলে ইবিএল সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে আয়োজিত “ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম”-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের প্রধান মোহাম্মদ রেহান কবির এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বাজারের মতোই একটি বড় উত্থান ঘটতে পারে। ওই দেশগুলোতে মুদ্রাস্ফীতি কমা এবং ট্রেজারি বন্ডের ফলন হ্রাস বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছিল। বাংলাদেশেও বর্তমানে একই ধরনের ইতিবাচক অর্থনৈতিক সূচক লক্ষ্য করা যাচ্ছে।”

    রেহান কবিরের মতে, বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি, সরকার ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলোর ধারাবাহিক বাস্তবায়ন এবং সাম্প্রতিক অর্থনৈতিক স্থিতিশীলতা শেয়ার বাজারকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে। তার মতে, এখন সঠিক বিনিয়োগ কৌশল ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীরা নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারবেন।

    অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি ও আর্থিক জ্ঞান সমৃদ্ধ করা। এতে বক্তারা বলেন, সঠিক তথ্য ও কৌশল সম্পর্কে অবগত হলে বিনিয়োগকারীরা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। প্রশ্নোত্তর পর্বে ইবিএল সিকিউরিটিজের গবেষণা টিমের সদস্য রাশাদুর রহমান রতুল, রায়হান আহমেদ, এ কে এম আরিফ উজ্জামান ও জুহায়ের শামস বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা খাতভিত্তিক সম্ভাবনা, উদীয়মান ঝুঁকি ও ভবিষ্যতের বিনিয়োগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান এ প্রসঙ্গে বলেন, “শেয়ার বাজারে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে কেবল সামষ্টিক অর্থনৈতিক সূচক নয়, কর্পোরেট গভর্ন্যান্স ও আর্থিক প্রতিবেদন স্বচ্ছতাও অত্যন্ত জরুরি। বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাজারে আসেন, তবে সম্ভাব্য বুল মার্কেট বাস্তবে রূপ নিতে পারে।” অন্যদিকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন মনে করেন, “বাজারে স্থিতিশীলতা ফিরছে, তবে তা ধরে রাখতে হলে নিয়ন্ত্রক সংস্থাকে আরও কার্যকর হতে হবে। মিথ্যা বা গুজবভিত্তিক লেনদেন ঠেকাতে শক্ত পদক্ষেপ জরুরি।”

    ইবিএল সিকিউরিটিজ জানিয়েছে, তারা নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করবে, যাতে বিনিয়োগকারীরা তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগে উৎসাহিত হন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এতে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান যেমন বাড়বে, তেমনি একটি শক্তিশালী ও স্থিতিশীল পুঁজি বাজার গড়ে উঠবে।

    ইস্টার্ন ব্যাংক পিএলসি'র শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ইবিএল সিকিউরিটিজ বহু বছর ধরে গবেষণাভিত্তিক সেবা, আধুনিক প্রযুক্তি এবং সর্বোচ্চ নিয়মানুবর্তিতার কারণে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্রোকারেজ হাউস হিসেবে পরিচিতি পেয়েছে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.