Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বোনাস শেয়ার অনুমোদনের ক্ষেত্রে নীতিমালার পরিবর্তন

    নভেম্বর ১৫, ২০২২ ৭:২৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বোনাস শেয়ার অনুমোদনের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    বিএসইসি জানিয়েছে, বার্ষিক সাধারণ সভা বা এজিএমের আগেই তালিকাভুক্ত কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে। তারপর এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে বোনাস শেয়ার বিতরণ করবে।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যদি কোন কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করে তাহলে বার্ষিক সাধারণ সভার আগে নিয়ন্ত্রক সংস্থার কাছে বোনাস শেয়ারের অনুমোদন নিয়ে নিতে হবে।’

    তিনি আরও জানান, ‘আমাদের আগের নিয়ম ছিল, বার্ষিক সাধারণ সভায় বোনাস শেয়ার বা ডিভিডেন্ড অনুমোদন নেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য প্রেরণ করতো। কিন্তু বিষয়টি কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ কোম্পানি আইন অনুযায়ী শেয়ারহোল্ডাররাই কোম্পানির সব।’

    এ বিষয়ে বিএসইসি গত ৩ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করেছে। যা গত ৬ নভেম্বর ২০২২ গেজেট আকারে প্রকাশিত হয়।

    শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি বিনিয়োগকারীদের কী পরিমাণ ডিভিডেন্ড দেবে তা আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ডিভিডেন্ডের বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম বোনাস এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়। এরপর বোনাস ডিভিডেন্ডের বিষয়ে দুবার রেকর্ড ডেট ঘোষণা করা হয়।

    প্রথমবার রেকর্ড ডেটের পর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়। তারপর চুড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির নিকট প্রেরণ করা হয়। বিএসইসি অনুমোদন দিলে পুনরায় রেকর্ড ডেট ঘোষণা করা হয় এবং সেই মোতাবেক বোনাস ডিভিডেন্ড বিতরণ কররা হয়।

    কিন্তু এই প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। গত বছর এসএস স্টিল ও মেট্রো স্পিনিং মিলসের বোনাস ডিভিডেন্ডের প্রস্তাব বিএসইসি বাতিল করে দেয়। কিন্তু তার আগেই রেকর্ড ডেটের পর দর সমন্বয় হয়ে যায়। এরপর বিএসইসির সিদ্ধান্তে আরও ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা।

    পরে সিদ্ধান্ত হয় দুটি রেকর্ড ডেটের। ক্যাশ ডিভিডেন্ডের বিষয়ে একটি এবং বোনাস শেয়ারের বিষয়ে আরেকটি রেকর্ড ডেট থাকে। কিন্তু গত বছর ৫ শতাংশ ক্যাশের পাশাপাশি ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা ইউনিয়ন ব্যাংকের এই ডিভিডেন্ড এখনও অনুমোদন করেনি বিএসইসি। ফলে বোনাস ডিভিডেন্ডের বিষয়ে বিনিয়োগকারীরা এখনও অন্ধকারে, যদিও এজিএমে এই প্রস্তাব পাস হয়ে গেছে।

    বিষয়টি আরও পরিস্কার করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘বোর্ড যদি বোনাস শেয়ার ঘোষণা করে তাহলে তারা ঘোষণার পরই বার্ষিক সাধারণ সভার আগে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি কমিশন অনুমোদন দেয় তাহলে শেয়ার হোল্ডাররা বোনাস শেয়ার পাবে। আর যদি কমিশন অনুমোদন না দেয় তাহলে শেয়ার হোল্ডাররা কোনো বোনাস পাবে না।’

    #

    অকা/পূঁবা/দুপুর, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বোনাস শেয়ার অনুমোদনের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত বিএসইসির

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.