Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যয় বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা প্লাটফর্মটি ব্যবহারে আগ্রহী না

    জুন ২৬, ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ26
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২২ সালে এই প্লাটফ্রর্মটির পাশের যানবাহন চলাচলের রাস্তাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ শেষ হয়। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও ব্যবহার হচ্ছে না প্লাটফর্মটি। কভিডের সময় সেখানে কোনো প্লাটফর্মই ছিল না, তখনো আমদানি পণ্য খালাস করেছেন ব্যবসায়ীরা। কিন্তু প্লাটফর্ম নির্মাণসহ সংলগ্ন লাইনটির সম্প্রসারণ হলেও পণ্য ওঠানামা করছেন না ব্যবসায়ীরা। অব্যবহৃত পড়ে থাকায় প্লাটফর্মটি যানবাহনের স্ট্যান্ডে পরিণত হয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, কতগুলো কারণে প্লাটফর্মটি ব্যবহার করছেন না তারা। এর মধ্যে অন্যতম রেলপথে পণ্য আমদানিতে এখন অনেক ঝক্কিঝামেলা। একটি রেকে যত বগি থাকে, তার সব ভর্তি না হওয়া পর্যন্ত ট্রেন ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে না। এক্ষেত্রে সবক’টি বগি পূর্ণ হতে অনেক সময় চার-পাঁচদিন পর্যন্ত লেগে যায়। ট্রাকে করে পণ্য আনলে এখন এক-দুদিনের বেশি সময় লাগে না। এ কারণে ট্রেনে পণ্য আনায় আগ্রহ কমে গেছে।

    ব্যবসায়ীদের দাবি, কভিডের সময় লোড-আনলোড প্লাটফর্ম ছিল না, তখনো তারা সেখানে পণ্য খালাস করেছেন। তখন স্থানীয় শ্রমিকদের নিয়ে কাজটি করতেন। কিন্তু স্থানীয় এক ব্যক্তি রেলওয়ে বিভাগের কাছ থেকে প্লাটফর্মটিতে পণ্য খালাসে শ্রমিক সরবরাহের একটি স্যাংশন (বরাদ্দ) নিয়ে এসেছেন। এক্ষেত্রে এখন প্লাটফর্মটিতে পণ্য খালাস করতে হলে তার সরবরাহ করা শ্রমিক নিতে হবে। এতে শ্রমিক খরচ বেশি পড়ছে। এছাড়া ওই ব্যক্তির সরবরাহ করা শ্রমিক নিয়ে কাজ করানো ছাড়াও পণ্য খালাসে বগিপ্রতি তাকে ১ হাজার টাকা দিতে হবে। এ কারণে ব্যবসায়ীরা প্লাটফর্মটি ব্যবহারে আগ্রহী হচ্ছেন না।

    এ বিষয়ে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, লোড-আনলোড প্লাটফর্মে পণ্য রাখার জন্য শেড ও গুদামসহ আরো কিছু অবকাঠামোগত সুবিধা নেই। এছাড়া ট্রাকে করে দুদিনের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পণ্য বাংলাদেশে আনা যাচ্ছে। এসব কারণে তারা ট্রেনে পণ্য আমদানি ও প্লাটফর্মটিতে পণ্য খালাস করছেন না। বর্তমানে ট্রেনে পণ্য আমদানির ক্ষেত্রে ওয়াগন ডিটেনশন খরচ অনেক বেশি। ব্যয় বেশি হওয়ার কারণে ট্রেনে পণ্য আমদানিতে অনাগ্রহ ব্যবসায়ীদের।

    রেলওয়ের যশোর প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ভারত থেকে রেলে পণ্য আমদানি শুরুর পর ব্যবসায়ীরা দাবি জানালে লাইন সম্প্রসারণসহ প্লাটফর্মটি নির্মাণের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কয়েক কোটি টাকা ব্যয়ে প্লাটফর্ম, এটির সংলগ্ন রাস্তা পুনঃনির্মাণ, রেললাইন সংম্প্রসারণ ও একটি শেড নির্মাণ করা হয়। ২০২২ সালে প্লাটফর্ম ও এর পাশে যানবাহন চলাচলের রাস্তাসহ অন্যান্য অবকাঠামো এবং রেললাইন সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। প্লাটফর্মটি পণ্য ওঠানামা করার জন্য এখন পুরোপুরি প্রস্তুত।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি রেকে ৪০-৪২টি বগি থাকে। চার নম্বর লাইনটি সম্প্রসারণের আগে সেখানে ২০টির বেশি পণ্যবাহী বগি রাখা যেত না। এতে জংশনটির অন্যান্য রেললাইনে বগি রাখায় ক্রসিংয়ে সমস্যা হতো। সেই সঙ্গে পণ্য খালাসেও সময় বেশি লাগত। লাইনটি সম্প্রসারণের ফলে ওই লাইনে এখন ৪০টির বেশি বগি রাখা যায়। সেই সঙ্গে একই সময় বহুসংখ্যক বগি থেকে পণ্য আনলোড সম্ভব। মূলত পণ্য খালাস সহজ ও এ কাজে সক্ষমতা বাড়ানোর জন্য প্লাটফর্ম নির্মাণ এবং লাইন সম্প্রসারণ করা হয়েছিল।

    এ ব্যাপারে যশোর রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, ভারত থেকে পণ্য আমদানির ব্যাপারে একটি প্রকল্প চালু ছিল। সে সময় প্রচুর পরিমাণ আমদানি পণ্য যশোর জংশনে আনলোড হয়েছে। ●

    অকা/বাণিজ্য/ফর/সকাল/২৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পণ্য আমদানিতে প্লাটফর্ম ব্যবহার ব্যবসায়ী

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.