Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা করেই সংস্কার – অর্থ উপদেষ্টা

    অক্টোবর ৪, ২০২৪ ৫:৪৮ পূর্বাহ্ণ33
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা করেই এ খাতের সংস্কার করা হবে। অন্যদিকে ব্যাংক মালিকরা সরকারের কাছে নীতি প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন। ৩ অক্টোবর সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

    বৈঠক শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা এসেছিলেন। ব্যাংক খাতের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা ও সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাংকের ঋণ ও তারল্য সমস্যা নিয়ে কথা হয়েছে, আমরা বলেছি এগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করব। সংস্কারের ক্ষেত্রে যাতে তাদের মতামতের প্রতিফলন ঘটে সেটি ওনারা বলেছেন। আমরা বলেছি যে যা-ই করব, তাদের সঙ্গে আলোচনা করেই করা হবে। ব্যাংকাররা যাতে যাচাই-বাছাই করে ঋণ দেয়, আগের মতো ত্রুটি-বিচ্যুতি যাতে না হয়, সেটি আমি তাদের বলেছি। ছোট উদ্যোক্তারা অনেক সময় ব্যাংক থেকে যথাযথভাবে ঋণ পায় না। এজন্য আমি তাদেরকে অন্তর্ভুক্তিমূলক ঋণ দেয়ার কথা বলেছি। সর্বোপরি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে জোর দেয়ার জন্য বলেছি।

    বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে যেসব নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়, সেক্ষেত্রে যাতে অংশীজনদের মতামত নেয়া হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই নীতি প্রণয়ন করা হচ্ছে এবং এজন্য এগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। এ সংস্কৃতি পরিবর্তন করা দরকার আমরা সেটা বলেছি।’

    একই গ্রুপের কাছে নয়টি ব্যাংকের মালিকানা চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওনি তো আর ব্যাংকের ব্যবসা করতে আসেন নাই, ভালো ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে গেছে। এসব কাজের নির্দেশ উপর থেকে আসত। বাংলাদেশ ব্যাংককে বলা হতো এটি করে দাও। সবাই জানে এসব নির্দেশ কোথা থেকে আসত এবং না মানলে কী অবস্থা হতো। অনেক ব্যাংকই এ সমস্যায় পড়েছে।

    উপদেষ্টার কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে, আমরা ওনাদের কাছ থেকে সঠিক নীতিসহায়তা পাব। যখন কোনো ব্যাংক সমস্যায় পড়ে যায় তখন আমানতকারীদের সহায়তা করে যেতে হবে। কারণ ভয়ে তখন আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলে নিতে চান। এ যে একটা বিশ্বাস এটি তৈরি করতে কিছুটা সময় লাগবে। তবে আমরা বর্তমানে যেভাবে কাজ করছি এবং সরকার যেভাবে আমাদের নীতিসহায়তা দিচ্ছে আমরা আশা করছি এসব সমস্যা দূর হয়ে যাবে।’

    সরকারের বিএবির পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়া হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল হাই সরকার বলেন, যারা ব্যাংকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছেন তারা যাতে আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা লড়তে না পারেন সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। মামলায় লড়তে হলে তাদেরকে দেশে আসতে হবে। দুর্বল ব্যাংককে বাঁচাতে বিশ্ব ব্যাংক, আইএমএফ কিংবা আইএফসির মতো সংস্থার কাছ থেকে যদি কোনো প্যাকেজ নেয়া যায় সেটি সবচেয়ে ভালো হবে। ●

    অকা/ব্যাংখা/ফর/সকাল/৪ অক্টোবর/২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
    কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

    টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

    স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

    অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

    ওজন কমিয়ে নতুন লুকে ফিরছেন সায়ন্তিকা

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.