Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মিউচুয়াল ফান্ডের ইউনিট এজেন্টের মাধ্যমে বিক্রির উদ্যোগ

    সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৬:১৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করতে এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে 'লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম' চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

    বিআইসিএমের কোর্স সম্পন্ন করে যে কেউ মিউচুয়াল ফান্ড বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। একজন এজেন্ট তার ইচ্ছা অনুযায়ী যত খুশি ফান্ড ম্যানেজারের মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারবেন।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, "মিউচুয়াল ফান্ড রুলস ২০০১-এ স্পষ্টভাবে উল্লেখ করা আছে, বিআইসিএম থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স সম্পন্নকারীরা মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। এ লক্ষ্যে বিআইসিএম এই লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট কোর্স চালুর ব্যাপারে উদ্যোগ নেয়।"

    এসময় কোর্সটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, প্রোগ্রামটি ৩০ ঘণ্টার মোট ৯টি মডিউলে বিভক্ত। যা ৪ দিনে বা ৯ দিনে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া জানার পর এটা চূড়ান্ত করা হবে। ক্লাসগুলো বিআইসিএমের ক্যাম্পাসেই হবে এবং প্রতি ব্যাচে আপাতত ১৫ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

    তিনি আরও জানান, কোর্স ফি থাকবে ১২ হাজার টাকা। তবে প্রথম তিনটি ব্যাচের জন্য ৫০ শতাংশ ছাড়ে প্রোগ্রামটি চলমান থাকবে। আর গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও থাকবে বিশেষ ছাড়। অভিজ্ঞ এবং এ পেশাতে বা সমগোত্রীয় পেশায় যারা এরই মধ্যে আছেন, তাদের জন্য ক্ষেত্রবিশেষে বৃত্তি দেওয়া হবে।

    তিনি বলেন, "কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে কোর্সটির পূর্ণাঙ্গ কারিকুলাম করা হয়েছে; যা পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে। কয়েক ধাপে এর কারিকুলাম চূড়ান্ত করার কারণে আমরা বলতে পারি যে এর কারিকুলামে বাস্তবসম্মত এবং প্রায়োগিক ব্যাপারটি পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে।"

    বিআইসিএমের এই নির্বাহী প্রেসিডেন্ট বলেন, পরীক্ষায় পাশ করলে বিআইসিএম কর্তৃক লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট সনদ মিলবে যার মেয়াদ হবে ৩ বছর।

    এরপর প্রতি দুই বছর অন্তর একবার করে একটি লাইসেন্স নবায়ন পরীক্ষা ও ফি দিয়ে লাইসেন্স নবায়ন করতে হবে।

    অকা/পুঁবা/ দুপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    মিউচুয়াল ফান্ডের ইউনিট এজেন্টের মাধ্যমে বিক্রির উদ্যোগ

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.