Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মূলধন ঘাটতিতে ১১ ব্যাংক

    জুন ১৬, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংক খাতের খেলাপী ঋণ বাড়তে থাকায় চলতি বছরের মার্চ শেষে ১১ ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে ৩৩,৫৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চে ঘাটতি আরো ২,৮৭৩ কোটি টাকা বেড়েছে। ডিসেম্বরে ব্যাংক খাতের মূলধন ঘাটতি ছিল ৩০,৭০২ কোটি টাকার মতো।

    প্রতিবেদন বলছে, রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত ৯ ব্যাংকের মধ্যে ৭টি ব্যাংকই বর্তমানে মূলধন ঘাটতিতে আছে। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এসব ব্যাংকের মূলধন ঘাটতি ২৮,১১৭ কোটি টাকা।

    সবচেয়ে বেশি ১৪,০৯৪ কোটি টাকা ঘাটতিতে আছে কৃষি ব্যাংক। রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি ডিসেম্বরের তুলনায় কিছুটা কমেছে।

    বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলো হলো- বেঙ্গল কমার্সিয়াল ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, "রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কমাতে সরকারকে অর্থায়ন করতে হবে। তা না হলে তাদের সংকট কমবে না। তবে, নতুন করে অর্থায়ন করা হলে সেগুলো যেন আবার খেলাপী হয়ে না যায়, সরকারকে সেটিও লক্ষ্য রাখতে হবে।"

    এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ব ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবস্থাপনার দিকেও নজর দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

    বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংক খাতের খেলাপী ঋণ প্রতিমাসেই বাড়ছে। খেলাপি ঋণ বাড়ায় প্রভিশনও বাড়ছে, ফলে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বাড়ছে।

    আন্তর্জাতিক নীতিমালার আলোকে ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়। বাংলাদেশে বর্তমানে ব্যাসেল-৩ নীতিমালার আলোকে ব্যাংকের রিস্ক ওয়েটেড অ্যাসেট এর ১০% অথবা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি সে পরিমাণ মূলধন রাখতে হচ্ছে। কোনো ব্যাংক এ পরিমাণ অর্থ সংরক্ষণে ব্যর্থ হলে মূলধন ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়।

    নিয়মানুযায়ী, ব্যাংকের উদ্যোক্তাদের জোগান দেওয়া অর্থ ও মুনাফার একটি অংশ মূলধন হিসেবে সংরক্ষণ করা হয়। কোনো ব্যাংক মূলধনে ঘাটতি রেখে তার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারে না। এছাড়া বিদেশি ব্যাংকগুলো কোনো স্থানীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার আগে ব্যাংকের মূলধন পরিস্থিতি বিবেচনায় নিয়ে থাকে।

    ব্যাংকখাতে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ডিসেম্বরের ১১.৮৩% থেকে কমে মার্চে হয়েছে ১১.২৩%।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, তিন মাসে ব্যাংক খাতের সারপ্লাস ক্যাপিটাল ৭,৪২৫ কোটি টাকা কমে গেছে। ক্যাপিটাল শর্টফলে থাকা ব্যাংকগুলো বাদে বাকি ৫০টি ব্যাংকের মধ্যে মাত্র ১৩টি ব্যাংকের সারপ্লাস ক্যাপিটাল বেড়েছে গত তিন মাসে। বাকিগুলোর কমেছে।

    মার্চ শেষে ব্যাংকখাতের সারপ্লাস ক্যাপিটাল দাঁড়িয়েছে ১৪,৩৭৩ কোটি টাকা।

    এসব বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "ডিসেম্বর প্রান্তিকে ব্যাংকগুলো অনেক খেলাপী ঋণ ২/৩ মাসের জন্য রিশিডিউল করে। এর কারণ হলো, ডিসেম্বর শেষে তাদের বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হয়, সেখানে খেলাপি ঋণের পরিমাণ কম দেখাতেই রিশিডিউল করা হয়।"

    "তবে জানুয়ারি বা ফ্রেব্রুয়ারির দিকে এসব রিশিডিউলের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ এবং রিস্ক ওয়েটেড অ্যাসেট বাড়ে। এজন্য ক্যাপিটাল শর্টফলও বাড়ে। এছাড়া যেসব ব্যাংকের শর্টফল নেই, তারাও একই প্রক্রিয়ায় খেলাপি ঋণ কমিয়ে দেখায়। তাই, মার্চ প্রান্তিকে এসব ব্যাংকের সারপ্লাস ক্যাপিটাল কমে যায়," বলেন তিনি।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, লোন রিশিডিউল করার কারণে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ কমেছিল প্রায় ১৩,৭৫০ কোটি টাকা। তবে রিশিডিউল করা লোনের মেয়াদ শেষ হয়ে সেগুলো ফের খেলাপি হয়ে যাওয়ায় মার্চ প্রান্তিকে মোট খেলাপি ঋণ ডিসেম্বরের তুলনায় ১১,০০০ কোটি টাকা বেড়ে হয় ১,৩১,৬২১ কোটি টাকা।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে অনেক ব্যাংকের প্রফিট কমে গেছে। কারণ, প্রফিটের একটা অংশ খেলাপি ঋণের জন্য প্রভিশন খাতে চলে যায়।"

    অকা/ব্যাংখা/বিকেল, ১৬ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    মূলধন ঘাটতিতে ১১ ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.