Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তির সম্ভাবনা- বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল

    সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৫ সালের নভেম্বর মাস নাগাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

    ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি না হওয়ায় যুক্তরাষ্ট্র ভারতীয় রফতানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। সে কারণে যে বিঘ্ন তৈরি হয়েছে, এ প্রসঙ্গে পীযূষ গয়াল বলেন, ‘আমরা অত্যন্ত অস্থির, অনিশ্চিত সময়ে বসবাস করছি। ভবিষ্যৎ নিয়ে নানা ভয়ভীতি আছে।’ ২১তম বার্ষিক গ্লোবাল ইনভেস্টর কনফারেন্স ২০২৫-এ দেয়া বক্তব্যে এসব কথা বলেন ভারতের বাণিজ্যমন্ত্রী।

    পীযূষ গয়াল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাণিজ্যিক বিষয়ের চেয়ে ভূরাজনৈতিক বিষয় খানিকটা বেশি প্রাধান্য পেয়েছে। তবে তার আশা, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দুই দেশের নেতারা ফেব্রুয়ারিতে যে আলোচনা করেছিলেন, তার ধারাবাহিকতায় ২০২৫ সালের নভেম্বর নাগাদ দ্বিপীয় বাণিজ্যচুক্তি করা যাবে। বিনিয়োগকারীদের উদ্দেশে ভার্চ্যুয়াল ভাষণে তিনি এ কথা বলেন।

    যুক্তরাষ্ট্রের আরোপিত সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি ভারত ও ব্রাজিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির বেলায় হয়তো অনেক দেরি হয়ে গেছে। তারপরও ভারত সরকার আশাবাদী।

    দেশের আসন্ন সংস্কারের প্রসঙ্গে পীযূষ গয়াল বলেন, জিএসটি দুই সংস্কার ভোক্তাদের আস্থা বাড়াবে এবং বাজারে চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এ সংস্কারের ফলে জিএসটি সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও সরল হবে। ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ব্যক্তিগত কর ও করপোরেট কর উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য কাটছাঁট করেছে। করপোরেট কর এখন ২৫ শতাংশ, স্বাধীনতার পর যা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

    বিষয়টি হলো অনেক বছরের আলোচনার পর ভারতের কেন্দ্রীয় সরকার অবশেষে জিএসটি হার কাঠামোর বহুল প্রত্যাশিত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ করহারের পরিবর্তে সরকার এখন ৫ ও ১৮ শতাংশ এই দুটি হার এবং বিলাসপণ্য ও তিকর সামগ্রীর জন্য বিশেষ ৪০ শতাংশ জিএসটি হারের প্রস্তাব করছে।

    একই সঙ্গে গয়াল যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির পরিবর্তন থেকে সৃষ্ট বৈশ্বিক অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এর মধ্য দিয়েই নতুন সুযোগ তৈরি হয়েছে এবং সরকার নিজেদের কাজের ধরন নিয়ে নতুনভাবে ভাবতে উৎসাহিত হচ্ছে। প্রমাণ হলো, ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি। গত পাঁচ বছরে কোনো এক প্রান্তিকের মধ্যে যা সর্বোচ্চ। বেসরকারি খাতে মূলধন ব্যয় বেড়েছে ৬৬ শতাংশ।

    গয়াল জানান, সরকার বিশ্বব্যাপী বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে। মরিশাস, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার সঙ্গে ইতিমধ্যেই এফডিআই চুক্তি রয়েছে। তারপর রয়েছে পুরো ইএফটিএ ব্লক—নরওয়ে, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন ও আইসল্যান্ড...যুক্তরাজ্যের সঙ্গে আলাপ চলছে। আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা চলছে। বাণিজ্যসচিব ব্রাসেলসে আছেন। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সঙ্গে বাণিজ্যিক ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে উৎসাহ দেখাচ্ছে।

    বর্তমানে ভারতের সামষ্টিক অর্থনীতির ভিত শক্তিশালী বলে উল্লেখ করেন পীযূষ গয়াল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতি বিগত অনেক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। তিনি আরও বলেন, প্রতি মাসে লাখ লাখ নতুন ডিমান্ড হিসাব খোলা হচ্ছে এবং প্রত্য বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১৪ শতাংশ বেড়েছে।...কিন্তু ভারত এখন শুধু ভেতরের দিকে তাকাচ্ছে না, বাইরের দেশেও বিনিয়োগ করছে।

    গয়াল বলেন, ব্যাংকিং খাত অনেক বছরের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। আজ ভারতের ব্যাংকিং ব্যবস্থায় সব অংশীজন নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করছেন। গত কয়েক বছরে ব্যাংকের শেয়ারের ঊর্ধ্বগতিতে ভালো মুনাফাও করেছেন অনেক বিনিয়োগকারী—এ কথাও মনে করিয়ে দেন গয়াল। ●

    অকা/বিবা/ফর/রাত/৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.