Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানি আয়ের বৈদেশিক মুদ্রা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে

    অক্টোবর ৯, ২০২৩ ৪:৪০ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    প্রচ্ছন্ন রফতানিকারকদের অর্জিত রফতানি আয়ের বৈদেশিক মুদ্রা বা ডলার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে। এ মুদ্রা দিয়ে অন্য ব্যাংকে খোলা এলসির দায়-দেনাও পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। একই সঙ্গে রফতানি আদেশের বিপরীতে যেসব রফতানিকারক স্থানীয় বাজার থেকে কাঁচামাল কিনে পণ্য উৎপাদন করে সরাসরি রফতানিকারকের কাছে সরবরাহ করে তারাও অর্জিত ডলার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে সংশ্লিষ্ট গ্রাহকদের অভিহিত করতে বলা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন সার্কুলার অনুযায়ী-যেসব রফতানিকারক রফতানি আদেশের বিপরীতে ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি করে এবং সেগুলো দিয়ে পণ্য উৎপাদন করে সরাসরি রফতানি করেন তাদের অর্জিত ডলার দিয়ে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের দায়-দেনা পরিশোধ করতে হবে। এরপর অতিরিক্ত মুদ্রা ৩০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। এর মধ্যে গ্রাহক ব্যবহার না করলে ব্যাংক নিজ ক্ষমতা বলে তা নগদায়ন করে অন্য কাজে ব্যবহার করতে পারবে। এসব রফতানিকারক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডলার স্থানান্তর করতে পারবে না। একইসঙ্গে প্রচ্ছন্ন রফতানিকারকরাও ব্যাংকের দায় মিটিয়ে অতিরিক্ত ডলার ৩০ দিনের মধ্যে ব্যবহার না করলে তা ব্যাংক নিজ ক্ষমতায় নগদায়ন করে অন্য কাজে ব্যবহার করতে পারবে।

    এর আগে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে রফতানিকারকদের অর্জিত ডলার দিয়ে দায়-দেনা মিটিয়ে অতিরিক্ত ডলার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে রফতানিকারক বা প্রচ্ছন্ন রফতানিকারকের হিসাবে ডলার ৩০ দিনের বেশি ধরে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ৩০ দিনের বেশি ডলার ধরে রাখলে তা নগদায়ন করে অন্য কাজে ব্যবহার করার ক্ষমতা দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এরপর থেকে ডলার ৩০ দিনের বেশি ধরে রাখা বন্ধ হলেও বিশেষ করে অতিরিক্ত ডলার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করতে না পারায় বিপাকে পড়ে বড় প্রচ্ছন্ন রফতানিকারকরা। ফলে অন্য ব্যাংকে খোলা এলসির দেনা তারা শোধ করতে পারছিলেন না। এ বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হলে গত রোববার একটি সার্কুলার জারি করা হয়। এতে জানানো হয়, এখন থেকে প্রচ্ছন্ন রফতানিকারকদের এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডলার স্থানান্তরে বিধিনিষেধ আর থাকবে না।

    অকা/ব্যাংখা/ সকাল, ০৯ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অর্থনীতি ডলার পণ্য বাণিজ্য বৈদেশিক মুদ্রা রফতানি রফতানি আয়ের বৈদেশিক মুদ্রা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে

    এই বিষয়ে আরও সংবাদ

    স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

    অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

    ওজন কমিয়ে নতুন লুকে ফিরছেন সায়ন্তিকা

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.