Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানি উন্নয়ন তহবিলের ঋণের সুদের হার বাড়ল

    নভেম্বর ৯, ২০২২ ৫:৫৪ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রফতকানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদের হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এই তহবিল থেকে ব্যাংকগুলো ২ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে রফতানিকারকদের কাছে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। এতদিন ইডিএফ থেকে ব্যাংকগুলো ১ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে রফতানিকারকদের কাছে ৩ শতাংশ সুদে ঋণ বিতরণ করত। ১৩ নভেম্বর থেকে নতুন এই সুদহার কার্যকর হবে।

    গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, গত ২০ জুলাই জারি করা এক সার্কুলারে ইডিএফ ঋণের সুদের হার ব্যাংকগুলোর জন্য ১ দশমিক ৫ শতাংশ এবং রফতানিকারকদের জন্য ৩ শতাংশ নির্ধারণ করে দেয়া হয়েছিল। এখন ব্যাংকগুলোর জন্য সেই সুদহার ১ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হলো। একইসঙ্গে রফতানিকারকদের ঋণের সুদের হারও ১ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো এখন রফতানি উন্নয়ন তহবিল থেকে ২ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে সেই ঋণ ৪ শতাংশ সুদে রফতানিকারকদের মধ্যে বিতরণ করবে। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘মহামারি করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে রফতানিকারকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ইডিএফ ঋণের সুদের হার কমানো হয়েছিল। গত জুলাই মাসে কিছুটা বাড়ানো হয়েছিল। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বাংলাদেশসহ সব দেশেই মূল্যস্ফীতি বাড়ছে। অন্যদিকে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে ছোট-বড় সব দেশই ঋণের সুদের হার বাড়াছে। আমরাও সেই পথ অনুসরণ করছি।’ রিজার্ভের উপর চাপ কমাতে এবং মূল্যস্ফীতি সহনীয় রাখতেই কেন্দ্রীয় ব্যাংক ইডিএফ ঋণের সুদের হার বাড়িয়েছে বলে জানান তিনি।

    ২০২০ সালের ৭ এপ্রিল করোনাভাইরাস মহামারিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমবারের মতো ইডিএফ ঋণের সুদের হার ২ শতাংশে নামিয়ে আনে বাংলাদেশ ব্যাংক। তার আগে, সুদের হার ছয় মাসের লন্ডন ইন্টারব্যাংক অফারড রেটের (লাইবর) সঙ্গে দেড় শতাংশ যুক্ত করে নির্ধারণ করা হত। সেক্ষেত্রে লাইবর রেট প্রতিদিনই উঠানামা করায় সুদের হার ৩ থেকে ৪ শতাংশের মতো পড়ে যেত। করোনার সময় বাংলাদেশ ব্যাংক জানায়, ইডিএফ থেকে ঋণ নিলে লাইবর রেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। সুদের হার হবে সরাসরি ২ শতাংশ।

    চলতি বছরের এপ্রিলে ইডিএফ ঋণে ব্যাংকগুলোর অযৌক্তিক সুদ আদায় বন্ধে ‘অন্তর্বর্তীকালীন সময়ের’ জন্য সুদহার নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন পাওয়ার আগ পর্যন্ত সময়ের জন্য নির্ধারিত সুদের অতিরিক্ত ১ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংকগুলো। আমদানি বিল পরিশোধ ও বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে পুনঃঅর্থায়ন তারিখ পর্যন্ত সময়কে ‘অন্তর্বর্তী’সময় হিসেবে ধরা হবে। এই সময়ের জন্য ১ শতাংশ সুদ ব্যবসায়ীদের ওপর আরোপ করা যাবে।

    রফতানি বাড়াতে স্বাধীনতার পর বিশ্বব্যাংকের সহায়তায় মাত্র ১ কোটি ৫০ ডলার নিয়ে ইডিএফ গঠন করা হয়। দেশের রফতানি আয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সেই তহবিলের আকারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এই তহবিলের আকার ৭ বিলিয়ন (৭০০ কোটি) ডলার।

    ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বাড়াতে তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, নিট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমইএসহ অন্যান্য রফতানিকারক সংগঠনের সদস্যরা ইডিএফ থেকে ঋণ পেয়ে থাকেন।
    #

    অকা/ব্যাংখা/ সকাল, ৯ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ঋণের সুদের হার বাড়ল রফতানি উন্নয়ন তহবিলের

    এই বিষয়ে আরও সংবাদ

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.