Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাস্তা আমাদের অথচ নিয়ন্ত্রণের ক্ষমতা নেই – মেয়র আতিক

    মার্চ ১৬, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যানজট নাগরিক জীবনের সবচেয়ে বড় সমস্যা। মহানগরের রাস্তা আমাদের, অথচ তা নিয়ন্ত্রণ করছে পুলিশ। নিয়ন্ত্রণের ক্ষমতা নেই আমাদের। নাগরিকদের সেবক হিসেবে আমরা দীর্ঘদিনের বড় সমস্যাটির সমাধান দিতে অক্ষম। সিটি কর্পোরেশনকে রাস্তার দেখভাল ও শৃঙখলা রক্ষার দায়িত্ব দেয়া হলে নাগরিক জীবনের বিশাল ও অসহনীয় সমস্যাটির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

    আজ ১৬ মার্চ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অঙ্গ সংগঠন রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২২ ’র অনুষ্ঠানে মেয়র এ অভিমত ব্যক্ত করেন। প্রধান অতিথির ভাষণে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নগর বহুতল ভবনের কারণে রাস্তার আয়তন সংক্ষিপ্ত হয়ে আসছে! গৃহের পাশে সন্তানদের জন্য মাঠ নেই। পানি নিস্কাশনের জন্য নর্দমা নেই। দালান নকশায় মাঠের পরিকল্পনা থাকলেও নির্মাণের পর সে স্থান বাণিজ্যিক চিন্তায় ভরাট হয়ে যায়। প্রভাবশালী লোকরা ঢাকা মহানগরের বহু খাল দখল করে তাতে স্থাপনা ও ইমারত তৈরি করে রেখেছেন। আমরা কিছুটা তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, অনেকেই বলছেন এত যানজট কেন? মেয়ররা কী করেন? আমি তাই অনুনয়ের সঙ্গে বলবো, যেভাবে দখল হওয়া খালগুলো অবমুক্ত করার জন্য আমাদের হাতে দিয়েছেন, একইভাবে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টও আমাদের নিয়ন্ত্রণে দেন। তাহলে আমরা আপনাদের দেখাতে পারবো, কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়। কীভাবে যানজট কমাতে হয়। তিনি বলেন, এখনো সেই মান্ধাতার আমলের ট্রাফিক সিস্টেম চলছে। হাত দিয়ে গাড়ি থামানোর সিস্টেম বিশ্বের কোথাও এখন নেই। কেন আমরা এ কাজ ট্রাফিক লাইটের মাধ্যমে করতে পারি না? ডিজিটাল মাধ্যমে কেন পারি না? এখন সময় এসেছে এ বিষয়ে কথা বলার। তাই আমরা বলবো, ট্রাফিক পুলিশকে আমাদের আওতায় দিন। তখন যানজট কমে যাবে।

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন উত্তরা সংলগ্ন উত্তরখানের পুলারেটেকে সোসাইটির জন্য সমবায়ের ভিত্তিতে ২৮০ সাংবাদিকদের ক্রয়কৃত জমির পানি নিস্কাশনের অত্যাধুনিক নর্দমা ও রাস্তা নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন মেয়র মো, আতিকুল ইসলাম। তিনি বলেন, করোনার অতিমারিতে সারাদেশে ঝুঁকির মধ্যে সাংবাদিকরা কাজ করেছেন। রাস্তায় পড়ে থাকা করোনার শ্বাসকষ্টে মৃত এক পথিকের কথা উল্লেখ করে মেয়র আতিক বলেন, আপনাদের সংবাদে আমরা লোকটার পরের ব্যবস্থা গ্রহন করতে পেরেছি। সাংবাদিকগণ আমাদের কাজের সহায়ক শক্তি। তিনি আধুনিক সকল সুবিধা ও পরিবেশবান্ধব নগর গড়ার জন্য সাংবাদিকদের আরও সহযোগিতা কামনা করেন। নগর বিটের সাংবাদিকদের বৃত্তির মাধ্যমে দেশের বাহিরে প্রশিক্ষণ দিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে মেয়র জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন তার ভাষণে দেশের যানজট নিরসনে রাস্তার দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি আইয়ুব ভূঁইয়া।

    #

    অকা/নদ/বিকেল, ১৬ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.