Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শর্তসাপেক্ষে করপোরেট কর কমানোর সিদ্ধান্ত

    মে ১৩, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণUpdated:মে ১৩, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    এবারও শর্তসাপেক্ষে করপোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ঢালাওভাবে সব খাতে নয়, আগের মতো উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত পুঁজি বাজারে তালিকাবহির্ভূত শিল্পের কর কমানো হচ্ছে। এ জাতীয় কোম্পানির কর সাড়ে ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। বাকি সব খাতের কর অপরিবর্তিত থাকছে।

    তবে, খাত সংশ্লিষ্টরা বলছেন, শর্তের বেড়াজালে বন্দি থাকায় করপোরেট কর কমানোর সুবিধা শিল্প খাত ভোগ করতে পারবে না। শিল্পের জন্য প্রয়োজন শর্তহীন কর হ্রাসের সুবিধা।

    সূত্রগুলো জানিয়েছে, প্রতিবছর এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে আয়কর নীতি, ভ্যাট নীতি ও শুল্ক নীতির শাখার সদস্যরা অর্থমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বা বাসভবনে বাজেট প্রস্তাব পর্যালোচনা করতে বৈঠক করেন। সেই বৈঠকে সরকারের ব্যবসা-বাণিজ্য পরিচালনার দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে অর্থমন্ত্রী জনগুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়ে থাকেন। এবারই প্রথম রোববার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এনবিআরে এসে কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে পর্যায়ক্রমে ৩ শাখার কর্মকর্তারা বেসরকারি খাতের প্রস্তাবগুলো এবং এনবিআরের প্রাথমিক সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন। অর্থমন্ত্রী-প্রতিমন্ত্রীর দিক-নির্দেশনার আলোকে বাজেট চূড়ান্ত করতে আগামীকাল চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবে এনবিআরের প্রতিনিধি দল। সেই বৈঠকেই বাজেট চূড়ান্ত হবে।

    বর্তমানের করপোরেট কর ছাড়ের সুবিধা পেতে দুটি শর্ত মানতে হয়। প্রথমত; সব ধরনের আয় ও প্রাপ্তি এবং ৫ লাখ টাকার বেশি একক লেনদেন ব্যাংকের মাধ্যমে করার বাধ্যবাধকতা রয়েছে। দ্বিতীয়ত; বছরে ৩৬ লাখ টাকার বেশি ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাধ্যবাধকতা রয়েছে। এ শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানির কর ৩০ শতাংশ। আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ শর্ত ঠিক রেখে কর হার আড়াই শতাংশ কমানো হচ্ছে। অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে সায় দিয়েছেন।

    গত কয়েক অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানো হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে করপোরেট কর ছিল ৩৫ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে এটি কমিয়ে ৩২.৫ শতাংশ, ২০২১-২২-এ ৩০ শতাংশ এবং সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শর্তসাপেক্ষে করপোরেট কর ২৭.৫ শতাংশ করা হয়।

    শিল্প মালিকরা বলছেন, করপোরেট কর কমানোর হলেও শিল্প সেই সুফল ভোগ করতে পারবে না। কারণ বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অনানুষ্ঠানিক খাতের (ইনফরমাল ইকোনমি) প্রভাব বেশি। বহুজাতিক কমপ্লায়েন্স প্রতিষ্ঠানও এনবিআরের শর্ত পূরণ করতে পারবে না। তাই কর হ্রাসের সুবিধা শিল্প ভোগ করতে পারবে না। শিল্পকে সহায়তা করতে চাইলে শর্তহীনভাবে কর কমাতে হবে। তাছাড়া বাংলাদেশের কোন কোম্পানির পক্ষে বর্তমান শর্ত পূরণ করার মাধ্যমে কর হ্রাসের সুবিধা নেওয়া সম্ভব নয়।

    সূত্রগুলো বলছে, আগামী বাজেটে ব্যক্তি-শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানো হচ্ছে না। তবে কর আদায় বাড়াতে বিত্তশালীদের ওপর কর ভার বাড়ানো হচ্ছে। বর্তমানে ব্যক্তি-শ্রেণির করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশ আছে। এটি বাড়িয়ে ৩০ শতাংশ করা হচ্ছে। আগামী বছর থেকে বছরে সাড়ে ১৬ লাখ টাকার বেশি আয় রয়েছে, এমন করদাতাদের ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ কর দিতে হবে। এ ছাড়া করদাতাদের হয়রানি কমাতে সব শ্রেণির করদাতাদের স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যদিকে আইটি খাতের সক্ষমতা বৃদ্ধিতে কর অবকাশ সুবিধা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

    অকা/রা/সৈই/সকাল/১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এনবিআর রাজস্ব

    এই বিষয়ে আরও সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.