Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শিগগিরই তা ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার

    জানুয়ারি ২৯, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পরে দেশের পুঁজিবাজারে কিছুটা নিম্নগতি দেখা গেলেও শিগগিরই তা ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন নিয়ন্ত্রক সংস্থাসহ বাজার সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর শেয়ারবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে শেয়ার বিক্রির চাপ তুলনামূলক বেড়ে যাওয়ায় সূচকের পতন ঘটে। একইসঙ্গে জানুয়ারির মাসের ক্লোজিং এডজাস্টমেন্টের ফলে সূচক নিম্নগতিতে ফিরে যায়। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করেন সূচকের নিম্নগতিতে থাকলেও লেনদেনের পরিমান আশানুরূপ।

    নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বাজার তার নিজস্ব গতিতে খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে। বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফ্লোরপ্রাইস বিদ্যমান থাকা ১২টি কোম্পানি থেকে তা তুলে নেওয়ার গুজব ছড়ালেও কমিশনে তা নিয়ে আপাতত কোন সিদ্ধান্ত হয়নি। তবে বাজার আরেকটু স্থিতিশীল হলে পরিস্থিতি বিবেচনায় তা তুলে নেওয়া হতে পারে। তবে শিগগিরিই তা হচ্ছে না।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ারবাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং খুব শিগগিরই স্থিতিশীল হবে। কারণ, ফ্লোরপ্রাইস প্রত্যাহারের ফলে সূচক কমলেও লেনদেন কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। ফ্লোরপ্রাইসের সময়ে বাজারে লেনদেন হতো ৪০০-৫০০ কোটি টাকা। অথচ আজকে সূচকের নিম্নগতি থাকার পরেও লেনদেন হয়েছে ৮৮০ কোটি টাকা। তার মানে কেউ না কেউ শেয়ার ক্রয় করেছে, বাজারে শুধু বিক্রি ছিলো না। তবে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের ফলে মৌলভিত্তির কোম্পানির শেয়ারদর কমেনি, বরং বেড়েছে। কিছু অতিমূল্যায়িত শেয়ারের দর কমেছে। সুতরাং আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বাজার তার নিজস্ব গতিতে ফিরে আসবে।

    পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, ফ্লোরপ্রাইস ব্যাপারটি থাকার কোন কথা ছিলো না। সেখানে ফ্লোরপ্রাইস প্রত্যাহার করার ফলে দেশের শেয়ারবাজারের জন্য দীর্ঘমেয়াদে সুফল আসবে। বরং ফ্লোরপ্রাইস প্রত্যাহারের ফলে শিগগিরই ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোরপ্রাইস যদি না থাকতো তবে বাজার অনেক আগেই তার নিজস্ব গতিতে ঘুরে দাঁড়াতো। আমাদের বাজার নিম্নমুখী থেকেই ঊর্ধ্বমুখী হবে বলে আমি আশাবাদী। আজকে সূচক ৭৭ পয়েন্ট হারিয়েছে, আরেকদিন দেখা যাবে সূচক ৭৭ পয়েন্ট বৃদ্ধি পাবে।

    তিনি আরও বলেন, গত দেড় বছরে ফ্লোরপ্রাইসের কারণে অনেকগুলো কোম্পানির শেয়ারদর অতিমূল্যায়িত হওয়া সত্ত্বেও মূল্য সংশোধন হতে পারেনি। ফ্লোরপ্রাইস প্রত্যাহারের ফলে এখন তা সংশোধন হচ্ছে। এছাড়া মার্জিন লোন থেকে আমাদের বিনিয়োগকারীদের বেরিয়ে আসতে হবে। এখন যে বাজার নিম্নমুখী তার অন্যতম কারণ মার্জিন লোন। লেনদেন (ট্রেড ভলিউম) বাড়ানোর জন্য মার্জিন লোনে উৎসাহিত করা উচিত নয়। মার্জিন লোন নিয়ে নিয়ন্ত্রক সংস্থার আরও কঠোর হওয়া উচিত, তবে তা এই মুহূর্তে না। বাজার স্থিতিশীল হলে তখন এ বিষয়ে কড়াকড়ি হওয়া উচিত।

    অকা/পূঁবা/সকাল/২৯ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    শিগগিরই তা ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.